যে সিদ্ধান্তগুলি ঢাকে কাঠি পড়ে যাওয়া আইপিএল ২০২১-কে অন্য বারের থেকে আলাদা করেছে
যে সিদ্ধান্তগুলি ঢাকে কাঠি পড়ে যাওয়া আইপিএল ২০২১-কে অন্য বারের থেকে আলাদা করেছে
করোনা ভাইরাসের আবহেই আইপিএল ২০২১-এর সূচি ঘোষণা করা হয়েছে। প্রত্যাশা মতো অতিমারী পরিস্থিতিতে ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্ট। তা যেমন বেশ চ্যালেঞ্জিং, তেমনই আগামী আইপিএলের সঙ্গে জুড়ে গিয়েছে এমন কিছু ঘটনা যা এই টুর্নামেন্টকে অন্যান্য বারের থেকে আলাদা বানিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কিংস ইলেভেন থেকে পাঞ্জাব কিংস
২০১৯ সালের দিল্লি ডেয়ারডেভিলসের মালিকানা পরিবর্তন হয়েছিল। দিল্লি ক্যাপিটালস নাম নিয়ে আত্মপ্রকাশ করা দল পুরনো ব্যথতা ভুলে সে বছর আইপিএলের প্লে-অফ খেলিছিল। ২০২০ সালে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছিল শ্রেয়স আইয়ার। ২০২১ সালের আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিও একই রকম সফলতার মুখ দেখেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। কারণ এবার থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের পরিবর্তে পাঞ্জাব কিংস নামে আইপিএল খেলবে প্রীতি জিন্টার দল। শিবিরের লোগো এবং জার্সিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। যা এবারের আইপিএলের অন্যতম গুরুত্ব এক ঘটনা।

আইপিএলের মাঠ
করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল। মাত্র তিনটি মাঠে সীমাবদ্ধ ছিল প্রতিযোগিতা। কিন্তু এবার ভারতে হবে টুর্নামেন্ট। দেশের ৬টি শহরে (মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু) হবে আইপিএলের ৬০টি ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টে প্লে-অফের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ফাইনালও সেই মাঠেই অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের আবহে এই সিদ্ধান্তের মাধ্যমে বিসিসিআই বড় চ্যালেঞ্জ নিতে চলেছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নেই হোম অ্যাডভান্টেজ
এবারের আইপিএলে ঘরের মাঠ পাচ্ছে না দলগুলি। ফলে আট দলকে দেশের অন্যান্য প্রান্তে গিয়ে ম্যাচ খেলতে হবে। এতে পিচ তৈরি থেকে দর্শক সমর্থনে নিরপেক্ষতা থাকবে বলে মনে করা হচ্ছে।

ফিরে এসেছে ভিভো
লাদাখে ভারত-চিন সীমান্ত সমস্যা মাত্রা ছাড়ালে এবং সংঘর্ষে দেশের ২০ জন জওয়ান শহিদ হলে, ঘরে-বাইরে চাপের মুখে পড়ে ২০২০ সালের আইপিএলের জন্য ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল বিসিসিআই। সেই চিনা সংস্থাকে এবার ফিরিয়ে আনা হয়েছে। আগামী টুর্নামেন্টে টাইটেল স্পনসরের দায়িত্ব সামলাবে ভিভো।












Click it and Unblock the Notifications