টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ভরসা বিরাটের ব্যাট কতটা সচল নিউজিল্যান্ডের বিরুদ্ধে
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ভরসা বিরাটের ব্যাট কতটা সচল নিউজিল্যান্ডের বিরুদ্ধে
করোনা ভাইরাসের জেরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আবহেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে বিসিসিআই। হাই-ভোল্টেজ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে আইসিসি পরিচালিত সম্মানজনক টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। তা করতে যে ক্রিকেটারের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে ভারত, সেই অধিনায়ক বিরাট কোহলির ব্যাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট কতটা সচল, তা দেখে নেওয়া যাক।

বেঙ্গালুরু ২০১২
২০১২ সালের বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলেছিল কিউয়ি শিবির। ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রস টেলর। জবাবে প্রথম ইনিংসে ৩৫৩ রানে শেষ হয়েছিল ভারত। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। চতুর্থ ইনিংসে ভারতের সামনে ২৬১ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ৮২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে ওই ম্যাচ জিতিয়েছিলেন বিরাট।

২০১৪ সালের ওয়েলিংটন
২০১৪ সালে নিউজিল্যান্ডের ঘরের মাঠ ওয়েলিংটনে গুরুত্বপূর্ণ টেস্ট খেলতে নেমেছিল ভারত। চতুর্থ ইনিংসে টিম ইন্ডিয়াকে ৪৩৫ রানে লক্ষ্য দিয়েছিল কিউয়িরা। ১৩৫ বলে ১০৫ রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে ম্যাচ ড্র করিয়েছিলেন বিরাট কোহলি। ১৫টি চার ও একটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ওই ম্যাচ ত্রিশতরান করেছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকুলাম।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

২০১৬-এর ইন্দোর
২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ভারত। ম্যাচের প্রথম ইনিংসে ৩৬৬ বলে ২১১ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ২০টি চার দিয়ে সাজানো ছিল ভারত অধিনায়কের সেই ইনিংস। ৩৮১ বলে ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অজিঙ্ক রাহানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষা
করোনা ভাইরাসের আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল ম্যাচ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের যুদ্ধ শুরু হওয়ার কথা। ম্যাচ সময়ের আগে শেষ না হয়ে গেলে ২২ জুন ওই ফাইনালের পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হবে।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল












Click it and Unblock the Notifications