বিজয় হাজারে ট্রফিতে সাড়া জাগানো যে যে ক্রিকেটারের অপেক্ষায় আইপিএল ২০২১

বিজয় হাজারে ট্রফিতে সাড়া জাগানো যে যে ক্রিকেটারের অপেক্ষায় আইপিএল ২০২১

প্রায় শেষ হওয়ার পথে বিজয় হাজারে ট্রফি। প্রতিযোগিতায় ঝকঝকে ও নজরকাড়া কিছু পারফরম্যান্স মনে ধরেছে ক্রিকেট প্রেমীদের। সেই তালিকায় এমন কিছু তারকা রয়েছেন, যাঁরা গত বারের মতো আইপিএল ২০২১-এর মঞ্চও কাঁপাতে চলেছেন। কারা রয়েছেন সেই তালিকায়, তা দেখে নেওয়া যাক।

দেবদত্ত পাড়িক্কল

দেবদত্ত পাড়িক্কল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ২০২০ সালের আইপিএলে ১৫ ম্যাচ খেলে ৪৭৩ রান করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। সেই তিনিই কর্নাটকের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচ খেলে ৫৭২ রান করেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে।

পৃথ্বী শ

পৃথ্বী শ

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ২০২০-তে দুর্দান্ত পারফরম্যান্স করা পৃথ্বী শ মুম্বইয়ের জার্সিতে বিজয় হাজারে ট্রফিতে ৪০৪ রান করেছেন। তার মধ্যে ২২৭ রানের অপরাজিত ও অতিমানবিক ইনিংস সামিল রয়েছে।

ক্রুনাল পান্ডিয়া

ক্রুনাল পান্ডিয়া

চলতি বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে পাঁচ ম্যাচ খেলে ৩৮৮ রান করেছেন অল রাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তার মধ্যে ১৩৩ রানের এক অনবদ্য ইনিংস সামিল রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আগামী আইপিএল তিনি দুর্দান্ত খেলবেন বলে আশা।

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং কর সূর্যকুমার যাদব চলতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৩৩২ রান করেন। আগামী আইপিএলে তাঁর কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+