বিরাটের সুরে রা রবি শাস্ত্রী-র, ঘুরিয়ে 'সিএসি'-র লক্ষ্মণকে হিংসুটে বললেন শাস্ত্রী

নিন্দুকদের ওপর রীতিমতো রেগে শাস্ত্রীর তোপ মহেন্দ্র সিং ধোনির মধ্যে এখনও অনেকটা ক্রিকেট বাকি রয়েছে।

আগেই মহেন্দ্র সিং ধোনি -র হয়ে ব্যাট ধরেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এবার ধোনির হয়ে গলা ফাটালেন রবি শাস্ত্রী। নিন্দুকদের ওপর রীতিমতো রেগে শাস্ত্রীর তোপ মহেন্দ্র সিং ধোনির মধ্যে এখনও অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। একথাই জানান ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। তিনি এও বললেন যে কিছু হিংসুটে মানুষ ধোনির কেরিয়ারের শেষ দেখতে চায়।

বিরাটের সুরে রা রবি শাস্ত্রী-র, ঘুরিয়ে 'সিএসি'-র লক্ষ্মণকে হিংসুটে বললেন শাস্ত্রী

ধোনির স্পিরিটের উচ্ছ্বসিত প্রশংসা করে জানিয়েছেন , ধোনি ভীষণভাবে টিমম্যান। শাস্ত্রী বলেছেন , 'মনে হচ্ছে, আশেপাশে অনেক হিংসুটে লোক ঘোরাফেরা করছে। যারা শুধু ধোনির পতনই দেখতে চায়। এরা অপেক্ষায় আছে, কবে ধোনির খারাপ দিন যাবে।'

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগরকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলেন, টি ২০ দলে আর ধোনিকে খেলানোর মানে হয় না। তাঁর জায়গায় তরুণ কাউকে সুযোগ দেওয়া উচিত।

সমালোচকদের সব কথা উড়িয়ে দিয়ে শাস্ত্রী আরও বলেছেন, 'গত এক বছরে ধোনির একদিনের ক্রিকেটে গড় ৬৫। ও শ্রীলঙ্কায় ও দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।এত তাড়াতাড়ি এ সব ভুলে গেলে চলবে না।'

ধোনি -র সম্পর্কে শাস্ত্রীর জাজমেন্ট , ধোনি ভারতীয় দলের একজন সুপারস্টার। তাই তিনি সবসময়ে লাইমলাইটে থাকেন। তিনি ভালো করুন বা মন্দ করুন সেটাই নজরে থাকে।

লক্ষ্মণ ভারতীয় বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য। সচিন- সৌরভ- লক্ষ্মণের যে কমিটি ভারতীয় কোচ নির্বাচন করে। অর্থাৎ রবি শাস্ত্রীর কোচ হিসেবে চূড়ান্ত হওয়াতেও যাঁদের ভূমিকা ছিল। এবার হিংসুটে বলে শাস্ত্রী যাদের দিকে তোপ দাগলেন তাদের মধ্যে লক্ষ্মণও থাকছে। তাহলে কি বিরাটের কাছের লোক হওয়াকেই যথেষ্ট যোগ্য বলে মনে করছেন সে প্রশ্নও উস্কে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+