ফেয়ারনেস ক্রিম মেখে সুন্দর হওয়া যায়না,কেন এমনটা মনে করেন বিরাট কোহলি
এর আগে নরম পানীয়র বিজ্ঞাপনে না বলেছিলেন বিরাট কোহলি। এবার তার 'না'-র তালিকায় যুক্ত হল অন্য পণ্যও। জেনে নিন।
বিজ্ঞাপনী দুনিয়ার অন্যতম সেরা মুখ এখন আর শুধু টাকার জন্য মুখ দেখাবেন না। এর আগেই নরম পানীয়ের বিজ্ঞাপনে না করে দিয়েছিলেন বিরাট কোহলি। এবার সেই তালিকায় যুক্ত হল ফেয়ারনেস প্রডাক্ট।

ভারতের মত দেশ যেখানে বিভিন্ন গায়ের রঙের মানুষ দেখা যায়, সেখানে ফর্সা হওয়ার পণ্য খুব বেশি বিক্রি হয়। বলিউডি তারকা শাহরুখ খান, হৃতিক রোশন, জন আব্রাহম, সুশান্ত সিং রাজপুত, বরুণ ধাওয়ানরা চুটিয়ে এই ধরণের পণ্য সামগ্রীর বিজ্ঞাপনে অভিনয় করেন।
এঁদের মত বিরাট কোহলিও এই ধরণের পণ্যে বিজ্ঞাপন করতেন। কিন্তু এবার তিনি না করে দিয়েছেন ফেয়ারনেস সামগ্রীর বিজ্ঞাপনে। বিরাটের পক্ষ থেকে মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বিরাট বিশ্বাস করেন না কারোর গায়ের রঙ তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলে। ' কেরিয়ারের শুরুর দিকে বিজ্ঞাপন বাছার জায়গায় না থাকলেও এখন আর সেরকম করবেন না ঠিক করে নিয়েছেন ভারত অধিনায়ক। ফলে যে জিনিসে তিনি বিশ্বাস করেন না তার বিজ্ঞাপন আর করবেন না তিনি।
এর আগে নরম পানীয়ের বিজ্ঞাপনেও না করে দিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। এবার সেই তালিকায় যুক্ত হল ফেয়ারনেস প্রোডাক্ট। এদিকে আরও একটি সূত্রের মতে হার্বাল লাইফ নামক মাল্টিন্যাশানাল কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন ক্যাপ্টেন কোহলি। এই কোম্পানি বিভিন্ন ফিটনেস প্রডাক্ট ও খাদ্য-পানীয় প্রস্তুতকারক। সেই সংস্থার ইমেজ ধরে রাখতেই নাকি কোহলি ২০১১ থেকে চলা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছেদ।












Click it and Unblock the Notifications