PAK vs ENG: ইংল্যান্ড বোলারদের দাপটে মুলতানে ধরাশায়ী শান মাসুদরা, লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই হারের মুখ দেখতে হল পাকিস্তানকে। মুলতানে ইনিংস এবং ৪৭ রানে জিতল ইংল্যান্ড। পাকিস্তান শুধু হারলই না একইসঙ্গে টেস্ট ক্রিকেটে একটি লজ্জার রেকর্ডও গড়ল।

প্রথম ইনিংসে ৫০০ রান করার পরও হারতে হল পাকিস্তানকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার কোনও দল প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান তুলেও ইনিংসে হারল। মুলতানে প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল হলেও দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ২২০ রানেই দ্বিতীয় ইনিংস সমাপ্ত হল পাকিস্তানের। ফলে প্রায় ড্র হওয়া ম্যাচ জিতে নিল ইং‌ল্যান্ড।

England

মুলতানে আব্দুল্লা শাফিক , অধিনায়ক শান মাসুদ এবং সলমান আঘা এই তিন ব্যাটারের শতরানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৮২৩ রান তুলে ডিক্লেয়ার করে ইংল্যান্ড। রুট ২৬২ রান করেন। ৩১৭ রান করেন হ্যারি ব্রুক।

রুট আউট হন ৩৭৫ বলে ২৬২ রান করে। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার।রুট এবং হ্যারি ব্রুক মিলে রেকর্ড ‌রানের পার্টনারশিপ গড়লেন ইংল্যান্ডের হয়ে। ৪৫৪ রানের পার্টনারশিপ করে টেস্টে নয়া ইতিহাস লিখলেন রুট-ব্রুক জুটি। এটাই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

চতুর্থ দিনের শেষে মনে করা হচ্ছিল ম্যাচ ড্র হবে, কিন্তু মুলতানের মাটিতে ভেল্কি দেখালেন ইংল্যান্ডের বোলারেরা। প্রথম তিন দিন যে পিচ ব্যাটারের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছিল সেখানেই সাফল্য পেলেন ইংল্যান্ডের বোলাররা। সেই পিচেই পাকিস্তানকে ২২০ রানে অল আউট করে দেন জ্যাক লিচেরা।
দ্বিতীয় ইনিংসে কোনও পাক ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। জ্যাক লিচ চার উইকেট নেন। দু'টি করে উইকেট ব্রাইডন কার্স এবং গুস অ্যাটকিনসন। ১৩৩১ দিন ধরে টেস্ট ম্যাচে জয় পায়নি পাকিস্কান দল। লজ্জার রেকর্ড গড়ছে পাক দল।

বড় ব্যবধানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এল ইংল্যান্ড। তবে ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। তবে পাক দল এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে একটি ম্যাচও জেতেনি। মুলতানে হারের জন্য বোলারদের দায়ী করেছেন অধিনায়ক শান মাসুদ। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর টেস্টে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+