শেষ টেস্টে ঝলসে উঠল অধিনায়কের ব্যাট, কোহলির শতরানে স্বস্তিতে টিম ইন্ডিয়া

ইনদৌর, ৮ অক্টোবর : অবশেষে শেষ টেস্টে ঝলসে উঠলেন অধিনায়ক স্বয়ং। দ্বিতীয় টেস্টে ইডেনে একটা আভাস দিয়েছিলেন অর্ধশতরান করে। এদিন যেন সেই ইডেন টেস্টের ব্যাটিংকেই সম্প্রসারিত করলেন বিরাট কোহলি।

ইনদৌরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ অধিনায়কোচিত ইনিংস খেলে দিনের শেষ ১০৩ রানে অপরাজিত কোহলি। এদিন টেস্টে ১৩তম শতরান করেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (অপরাজিত ৭৯ রান)।

শেষ টেস্টে ঝলসে উঠল অধিনায়কের ব্যাট, কোহলির শতরানে স্বস্তিতে টিম ইন্ডিয়া

এদিন টসে জিতে বিরাট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে ওপেনিংয়ে মুরলী বিজয় ও গৌতম গম্ভীর নামেন। বিজয় মাত্র ১০ রানে আউট হয়ে গেলেও গম্ভীর কয়েকটি সাড়া জাগানো শট খেলেন। তবে তিনিও বেশিক্ষণ টেঁকেননি।

২৯ রানে গম্ভীর আউট হওয়ার পরে চেতেশ্বর পূজারাকে নিয়ে প্রথমে কিছু পার্টনারশিপ গড়েন কোহলি। পরে পূজারা (৪১ রান) আউট হলে রাহানেকে সঙ্গে নিয়ে নিজের শতরান পূরণ করেন টেস্ট অধিনায়ক। এদিন সবমিলিয়ে ৯০ ওভারে ভারতের রান হয়েছে ২৬৭/৩।

সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও ইনদোরে নিয়মরক্ষার শেষ টেস্টে পুরো শক্তি নিয়েই ঝাঁপায় বিরাট কোহলির দল। আর এদিন ফের একবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। ইনদৌরের হোলকার স্টেডিয়ামটি নবনির্মিত। এখানে এই প্রথমবার টেস্ট খেলতে নামল ভারত। সেটা যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনই কোহলির টস ভাগ্যও তারিফ করার মতো। এই নিয়ে তিনি সিরিজের প্রতিটি টেস্টে টসে জিতলেন তাই নয়, সবমিলিয়ে মোট ৭টি ম্যাচে পরপর টসে জিতলেন ভারত অধিনায়ক।

আর ইনদৌরের নতুন পিচে টসে জিতে ব্যাটিং নেওয়া ছাড়া উপায় ছিল না। বিরাট জানান, পিচ দেখে মনে হচ্ছে, এখানে বোলার ও ব্যাটসম্যান উভয়ের জন্যই কিছু মজুত রয়েছে। তবে সিরিজ ৩-০ করতে আগ্রহী বিরাট জেতা ছাড়া কোনও কিছুই ভাবতে রাজি নন।

এদিন ভারতীয় দলে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। চোট পাওয়া শিখর ধাওয়ানের জায়গায় ওপেন করছেন গৌতম গম্ভীর। এছাড়া বোলিংয়ে ইডেন ম্যাচের অন্যতম সফল বোলারক ভুবনেশ্বর কুমার চোট পাওয়ায় তাঁর জায়গায় দলে ফিরেছেন উমেশ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+