বড় রানের আশা জাগিয়েও ইংলিশ বোলারদের দাপটে ৩২৯ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

ট্রেন্ট ব্রিজ টেস্টে শেষ হল ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৩২৯ রানেই শেষ হয়ে গেল ভারতীয় ব্যাটিং লাইনআপ। ৯৪.৫ ওভারে শেষ হল ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৯৭ করেন বিরাট।

ট্রেন্ট ব্রিজ টেস্টে শেষ হল ভারতের প্রথম ইনিংস। টেস্টের প্রথম দিন ভারতীয় ব্যাটসম্যানরা ভাল খেললেও দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেল ভারত। দ্বিতীয় দিনে মাত্র ৪২ মিনিটই ক্রিজে টিকতে পারলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৩২৯ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস।

বড় রানের আশা জাগিয়েও ইংলিশ বোলারদের দাপটে ৩২৯ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

ভারতের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। রানে ফেরেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও। ৮১ রান করেন রাহানে। এছাড়া ররান পান শিখর ধবন (৩৫), লোকেশ রাহুল (২৩)। এই টেস্টেও প্রথম ইনিংসে রান পেলেন না চেতেশ্বর পূজারা (১৪)।

দীনেশ কার্তিকের পরিবর্তে সুযোগ পাওয়া ঋষভ পন্থ করেন ২৪ রান।

ইংল্যান্ডের হয়ে বির্ধ্বংশী মেজাজে বল হাতে পাওয়া যায় তিন পেসারকেই। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস তিনটি করে উইকেট নেন। একটি শিকার আদিল রশিদের। তবে, উইকেট অধরাই থেকে গিয়েছে বেন স্টোকসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+