বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়কের প্রাসাদোপম বাড়ি থেকে গাড়ি চুরি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের বাড়ি থে্কে গাড়ি চুরি করে পালাল চোরেরা। পরে গাড়ি উদ্ধার হলেও ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়কের বাড়ি থেকে গাড়ি চুরি

শুক্রবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তখন বাড়িতেই ছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। বাইরে গাড়িবারান্দায় রাখা ছিল পন্টিংয়ের গাড়ি। সেটি নিয়েই পালায় দুষ্কৃতীরা। আর কিছু চুরি যায়নি বলেই জানা গিয়েছে। পন্টিং-সহ বাড়ির সকলে নিরাপদেই রয়েছেন।

শনিবার সকালে ঘটনার খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ। স্পেশ্যাল অপারেশনস গ্রুপ ও এয়ারউইং প্রথম থেকেই গাড়ি চিহ্নিত করার কাজ শুরু করে। দেখা যায়, চুরি করার পর শহরের বিভিন্ন এলাকা দিয়ে বিপজ্জনক গতিতে গাড়িটি চালিয়ে নিয়ে গিয়েছে চোরেরা। পরে ক্যামবারওয়েল এলাকা থেকে চুরি যাওয়া পন্টিংয়ের গাড়িটি উদ্ধার হয়। যদিও দুই দুষ্কৃতী পায়ে হেঁটে গিয়ে গা ঢাকা দিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে।

উল্লেখ্য, মেলবোর্নের অভিজাত ব্রাইটন গোল্ডেন মাইলে অবস্থিত পন্টিংয়ের বাসভবন শ্যানফোর্ড ম্যানসন। এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। বিলিয়ার্ড রুম, প্রাইভেট থিয়েটার, পুল এবং পূর্ণদৈর্য্যের টেনিস কোর্ট রয়েছে বাড়িটিতে। সেই সঙ্গে বিচে যাওয়ার প্রাইভেট অ্যাকসেস লেন রয়েছে। সেই প্রাসাদোপম বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+