'সেরাটা দিয়েছেন', বিদায়বেলায় বললেন বিসিসিআই-র প্রধান নির্বাচক

'সেরাটা দিয়েছেন', বিদায়বেলায় বললেন বিসিসিআই-র প্রধান নির্বাচক

টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নির্বাচনকারী প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। এবার সেই পদ পূরণ করবেন অন্য কেউ। কারণ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে জাতীয় নির্বাচকদের মেয়াদ বৃদ্ধি করা হবে না। যদিও তাতে ক্ষেদ নেই বিরাট কোহলিদের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের। মনে সন্তুষ্টি নিয়ে হাসতে হাসতেই তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন।

মেয়াদ শেষ নির্বাচকদের

মেয়াদ শেষ নির্বাচকদের

২০১৫ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হন দেশের প্রাক্তন উইকেটরক্ষক এমএসকে প্রসাদ। তাঁর সঙ্গে বিরাট কোহলিদের নির্বাচক প্যানেলে অন্তর্ভূক্ত হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার গগন খোদা। এক বছর পর ওই প্য়ানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধী, যতীন পারাঞ্জাপে ও শরণদীপ সিং-র নামও যুক্ত হয়। সুপ্রিম কোর্টে মনোনিত লোধা প্যানেলের তৈরি নতুন সংবিধান অনুযায়ী জাতীয় দলের নির্বাচক পদে এঁদের প্রত্যেকের মেয়াদই শেষ হয়েছে।

সৌরভ উবাচ

সৌরভ উবাচ

এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকের কার্যকালেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় টিম ইন্ডিয়া। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পর্যন্ত পৌঁছেও পাকিস্তানের কাছে হার স্বীকার করতে হয় বিরাট কোহলিদের। প্রসাদদের কার্যকালেই এশিয়া কাপ, নিদাহাস ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা জেতে মেন ইন ব্লু। সেই সাফল্যের দিকে তাকিয়ে এমএসকে প্রসাদ ও তাঁর দলের সদস্যদের কার্যকালের মেয়াদ বাড়ানো হবে, তেমন জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেরাটা দিয়েছেন

সেরাটা দিয়েছেন

মেয়াদ শেষ। এবার বিদায়ের পালা। কার্যকাল শেষে অন্তত তাঁর মনে কোনও ক্ষেদ নেই বলেই জানিয়েছেন বিসিসিআই-র বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। কারণ নিজেদের কার্যকালে তিনি ও তাঁর দল নিজেজের সেরাটা দিয়েছেন বলে দাবি প্রসাদের।

রিজার্ভ বেঞ্চ শক্তিশালী

রিজার্ভ বেঞ্চ শক্তিশালী

গত চার বছর ধরে তাঁরা যে পরিশ্রম করেছেন, ভারতীয় ক্রিকেট দল তার ফল এখন পাচ্ছে বলে মনে করেন বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর বক্তব্য, প্রথম এগোরো তো বটেই, ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনায়াসে জিতবেন বিরাট কোহলিরা।

ত্রিমুখী প্রচেষ্টার সফলতা

ত্রিমুখী প্রচেষ্টার সফলতা

ভারতের সিনিয়র ও জুনিয়র দলের টিম ম্যানেজমেন্ট ও তাঁদের ত্রিমুখী বোঝাপড়ায় দেশের ক্রিকেট এতটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর দাবি, কার্যকাল শুরুর মুখে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা যে রোডম্যাপ তৈরি করেছিলেন, তা পূর্ণতা পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+