'ড্রাইভার রাখার ক্ষমতা রয়েছে ওদের', ঋষভের গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন কপিল দেব
'ড্রাইভার রাখার ক্ষমতা রয়েছে ওদের', ঋষভের গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন কপিল দেব
মরাত্মক গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে দেরাদুন হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ। শরীর বিভিন্ন জায়গায় গুরুতর চোট পেয়েছেন ঋষভ। বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চলতে তাঁর শুশ্রূষা। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন ঋষভ, তাঁর অসাবধানতায় গাড়ি সরাসরি ধাক্কা মারে ডিভাইডারে এবং এবং আগুন ধরে যায় তাতে। উইন্ড গ্লাস ভেঙেল ঋষভকে গাড়ি থেকে বের করা হয়।

ঋষভ পন্থের এই ঘটনার পর মুখ খুললেন কপিল দেব। তিনি জানিয়েছেন, তাঁদের উচিৎ নিজেরা ড্রাইভ না করে ড্রাইভার রাখা। এবিপি নিউজকে তিনি বলেছেন, "আমাদের সেই সব বিষয়গুলোকে এড়িয়ে চলা উচিৎ যেগুলো আমাদের এই ধরনের বিপদে ঠেলে দিতে পারে। বিশেষ করে এই খেলোয়াড়দের ক্ষেত্রে। আমার মনে রয়েছে আমার খেলোয়াড় জীবনের শুরুর দিকে আমি মটোরবাইক চালানোর সময়ে দুর্ঘটনার কবলে পড়ি। তার পর থেকে আমার ভাই আমায় মটোরবাইকে চাপতে দেয়নি।"
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেছেন, "খেলোয়াড়দের সাবধান থাকা উচিৎ। তাদের প্রয়োজন নেই নিজেদেরই গাড়ি চালানোর। ওরা ড্রাইভার রাখতে পারে। আমি জানি অনেকেই ড্রাইভিং করতে পছন্দ করে কিন্তু আপনার উপর যখন এতগুলো দায়িত্ব রয়েছে তখন আপনার উচিৎ নিজের খেয়াল রাখা।"
দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুততার সঙ্গে ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হয় সাকশাম হাসাপাতেলর এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। সেখানে জানা যায় কোনও কিছু ভেঙে না গেলেও তাঁর হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, যেটার জন্য প্রয়োজন চিকিৎসা। ৩ জানুয়ারি থেকে হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট বল সিরিজেই শুধু পন্থ দলে ছিলেন না, তাঁর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফেব্রুয়ারির বর্ডার- গাভসকর সিরিজের আগে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং পোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল।












Click it and Unblock the Notifications