'কনকাশান সাবস্টিটিউট' থেউনিস ডে ব্রুইনে আটকে দক্ষিণ আফ্রিকার ভাগ্য

রাঁচি টেস্টে ব্যাট করতে নেমে মাথায় গুরুতর চোট পেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। পরিস্থিতি এমন হয় যে তিনি মাঠে ছাড়তে বাধ্য হন। ম্যাচে আর ব্যাট করতে নামেননি এলগার।

রাঁচি টেস্টে ব্যাট করতে নেমে মাথায় গুরুতর চোট পেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। পরিস্থিতি এমন হয় যে তিনি মাঠে ছাড়তে বাধ্য হন। ম্যাচে আর ব্যাট করতে নামেননি এলগার। তাঁর 'কনকাশান সাবস্টিটিউট' হিসেবে ব্যাট করেন থেউনিস ডে ব্রুইন। যিনি দক্ষিণ আফ্রিকার হার ও জিতের মধ্যে ৩০ রানে অপরাজিত রয়েছেন।

উমেশের বলে আঘাত

উমেশের বলে আঘাত

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ভারতের পাহাড় প্রমাণ ৪৯৭ রান তাড়া করতে নেমে ১৬২ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ফলো-অন করতে নেমে ১৩২ রানে ৮ উইকেট হারায় প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতে রাঁচিতে রীতিমতো আগুন ঝরান ভারতীয় ফাস্ট বোলাররা। ৩ উইকেট নেন মহম্মদ শামি ও ২ উইকেট নেন উমেশ যাদব। সেই সময় উমেশের একটি বিষাক্ত বাউন্স, প্রোটিয়া ওপেনার ডিন এলগারের হেলমেটে আঘাত করে। মাঠে কিছুক্ষণ বসে থাকেন ওই বাঁ-হাতি ব্যাটসম্যান। তারপর তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তৃতীয় দিনে ঠিক সেই সময়ই চা পানের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।

 কনকাশান সাবস্টিটিউট

কনকাশান সাবস্টিটিউট

বিরতির পর আর ব্যাট করতে নামেননি দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। তাঁর 'কনকাশান সাবস্টিটিউট' হিসেবে ব্যাট করতে নামেন থেউনিস ডে ব্রুইন। চলতি বছরেই আইসিসি-র চালু করা এই নতুন নিয়মে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে 'কনকাশান সাবস্টিটিউট' হলেন দক্ষিণ আফ্রিকার ডান হাতি।

 স্মিথের পরিবর্ত

স্মিথের পরিবর্ত

কয়েক মাসে ইংল্যান্ডে শেষ হওয়া অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে (লর্ডস) জোফ্রা আর্চারের বলে মাথায় আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তাঁর 'কনকাশান সাবস্টিটিউট' হিসেবে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন মার্নাস লাবুসছাগনে।

 দ্বিতীয় পরিবর্ত

দ্বিতীয় পরিবর্ত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে গিয়ে গুরতর চোট পান ক্যারিবিয়ান ব্যাটসম্যান ডিএম ব্রাভো। তাঁর 'কনকাশান সাবস্টিটিউট' হিসেবে সেই ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন ব্ল্যাকউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+