বাইশ গজের বাইরে পারফরম্যান্স, বিতর্কের শিরোনামে এসেছেন যে ক্রিকেটার

মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্কের জড়িয়ে বিতর্ক তৈরি করেছেন বহু ক্রিকেটীয় ব্যক্তিত্ব 

শামির যৌনাচারের খবর সামনে আসতে ক্রিকেট মহলে চাঞ্চল্য। তাঁর বিরুদ্ধে বহুগামিতার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তবে তিনি একাই নন।

একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব আছেন যাঁরা নিজেদের কেরিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়েছেন।

শ্যেন ওয়ার্ন

শ্যেন ওয়ার্ন

ক্রিকেটের সঙ্গে যৌনতা শব্দটাকে সবচেয়ে বড়ভাবে ব্র্যান্ডিং করেছেন তিনি শ্যেন ওয়ার্ন। তাঁর যৌন কেলেঙ্কারি একাধিকবার ক্যামেরাবন্দী হয়েছে। কিন্তু স্পিনিং জিনিয়াস। ইংল্যান্ডের হয়ে কাউন্টি ম্যাচ খেলাকালীন দুজনের মডেলের সঙ্গে যৌনতার ছবি ফাঁস হয়। তাঁর সেইসময়ের সেক্স পার্টনার কোরালি এচিলোজ জানিয়েছিলেন, 'শ্যেন ওয়ার্ন আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছিল ও দারুণ ফিট। ও যেভাবে আমাদের তৃপ্ত করেছিল তা প্রত্যাশার চেয়ে বেশি। ' শুধু এটাই নয় একের পর এক বিতর্কে জড়িয়েছেন ওয়ার্নি। ২০১৭ সালেও ফের একবার বিতর্কে জড়িয়েছিলেন লেজেন্ড স্পিনার।

কেভিন পিটারসন

কেভিন পিটারসন

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা ইংলিশ পিটারসন চিরকালই বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে গেছেন। তার সঙ্গে বিভিন্ন ড্রেসিংরুম বিতর্কও ঘুরেছে। কিন্তু প্রোটিয়া সুন্দরী ভ্যানিসা নিমোর তোলা অভিযোগ না উঠলেই বোধহয় ভালো হত। ভ্যানিসা নিমো-র সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভ্যানিসা জানিয়েছিলেন, কেপি নাকি তাঁকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন৷ তাঁর ব্যক্তিগত জীবনে প্রকাশ্যে এনে তাঁর সম্মান ক্ষুণ্ণ করায় এক এসএমএস পাঠিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করে কেপি।

ক্রিস গেইল

ক্রিস গেইল

যৌন কেলেঙ্কারির কথা উঠবে আর ক্রিস গেইলের নাম থাকবে না তা আবার হয়। পার্টি অ্যানিমাল এবং আউট গোয়িং গেইল শ্রীলঙ্কার হোটেল রুমে তিন ব্রিটিশ মহিলার সঙ্গে সামাজিকতা করছিলেন বলে খবর বেরোয়। ২০১২ -র টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এই ঘটনা ঘটে। আসরে নামে ওয়েস্টইন্ডিজ দলের বডিগার্ডরা তারা ওই মহিলাদের সঙ্গে বিতর্কিত অবস্থায় তাঁকে যাওয়া থেকে রোধ করেন তাঁরা। কিছুদিন আগেই টিভি সঞ্চালিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় 'অসাম থ্রিসামের' প্রস্তাব দেন। পাশাপাশি নিজের যৌনাঙ্গ নিয়েও কথা বলেন তিনি। তাঁর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও দায়ের করেন ওই সঞ্চালিকা।

ইয়ান বথাম

ইয়ান বথাম

ক্রিকেট দুনিয়ার অন্যতম সর্বকালীন সেরা অলরাউন্ডারদের মধ্যে পড়েন ইয়াম বথাম। পেয়েছন নাইটহুডও। খেলার মাঠের বাইরেও দারুণ খেলোয়াড় তিনি। তাঁর স্ত্রী কোনওদিন ভাবতে পারেননি তাঁর স্বামী তাঁকে ঠকাতে পারেন।অস্ট্রেলিয়ার এক ওয়েট্রেসের সঙ্গে ছিল তাঁর বিবাহ বহিভূর্ত সম্পর্ক ছিল। তবে প্রাক্তন মিস বার্বাডোজ লিন্ডে ফিল্ডের সঙ্গেও সম্পর্কের জন্য খবর শিরোনামে আসেন তিনি। একবার তাঁরা হোটেলের খাটও ভেঙে ফেলেছিলেন।

শাহিদ আফ্রিদি

শাহিদ আফ্রিদি

বুম বুম আফ্রিদি, নিজের পারফরম্যান্স থেকে লুক সবকিছুর জন্যেই বিখ্যাত মহিলা মহলে। সিঙ্গাপুরে পাকিস্তানের হয়ে খেলতে যাওয়ার আগে করাচির হোটেলে তিনি হাসান রাজা, আতিক উজ জামান একদল মহিলার সঙ্গে জড়িয়ে পড়েন। যদিও পরে আফ্রিদি জানিয়েছিলেন যে, করাচির হোটেলে মেয়েরা তাঁদের অটোগ্রাফ নিতে এসেছিল৷ এর পাশাপাশি সেবছরের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে এই তিন অভিযুক্ত ক্রিকেটারকে বাদ দেয় পাক ক্রিকেট বোর্ড। এই সময় আফ্রিদির পরিবারও তাঁর সমালোচনা করেছিল।

হার্শেল গিবস

হার্শেল গিবস

নিজের আত্মজীবনি 'টু দ্য পয়েন্ট'- এ নিজেই নিজের একাধিক যৌন সম্পর্কের উল্লেখ করেছেন হার্শেল গিবস। একটি ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন 'আমি শতরান পাব নিশ্চিত ছিলাম। হয়ত যে মেয়েটি আমার পাশে শুয়ে ছিল সেই আমায় অনুপ্রাণিত করেছিল। আমি যে হোটেলে ছিলাম ওর সঙ্গে সেখানেই বন্ধুত্ব। ও নিঃসন্দেহে আমার লাকি চার্ম, আমাকে ব্যাট করার সময় ও অনুপ্রাণিত করছিল। পাশাপাশি ওর শুভেচ্ছাতেই আমার ক্যাচ ফেলে দিয়েছিল।'

মাইক গ্যাটিং

মাইক গ্যাটিং

ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ক্যাপ্টেন। লুইস শিপম্যান নামে এক মহিলার সঙ্গে হোটেলের ঘরে পাওয়া যায় গ্যাটিংকে। যদিও সংবাদ পত্রে প্রকাশিত সেই খবর অস্বীকার করেন ইংল্যান্ড অধিনায়ক। লুইস ছিলেন বারে কাজ করা মহিলা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ট্রেন্টব্রিজে সেসময় টেস্ট চলছিল।

মহম্মদ আক্রম এবং সাকলিন মুস্তাক

মহম্মদ আক্রম এবং সাকলিন মুস্তাক

১৯৯৮। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট দল। দলের সঙ্গে ছিলেন দুই নির্ভরযোগ্য বোলার মহম্মদ আক্রম এবং সাকলিন মুস্তাক। সেই সময়ে ওখানকার বিখ্যাত ক্লাব ৬৯ নামক স্ট্রিপ ক্লাবে তাঁদের ছবি প্রকাশ্যে আসে৷ সেখানে কয়েক জনের সঙ্গে মারপিটও হয় দু'জনের। নিজেদের হোটেলে স্যান্ডটনের বাইরে তাঁদের মারা হয়েছে এই খবর দেখানো হয়। কিন্তু গুঞ্জন ছিল ওই স্ট্রিপ ক্লাবেই মার খেয়েছিলেন দুজন।

ডারেল টাফি

ডারেল টাফি

ক্রিকেটার এবং ফোন। দুই যেন একে অন্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ফোন-বিতর্কে উঠে এসেছে একাধিক ক্রিকেটারের নাম। তেমনই একজন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার ডারেল টাফি। ২০০৫-এ ২৩ বছরের এক যুবতীর সঙ্গে তাঁর সেক্স ভিডিও ফাঁস হয়৷ যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেন না বলেই দাবি করেন৷ দুই ইংরেজ ভ্রমণকারী নিজেদের ফোনে ওই ছবি তোলেন। কিন্তু এই বিষয়ের তলা অবধি পৌঁছনো যায়নি। কারণ ওই দুই ইংরেজ আর সামনে আসেননি। যে মেয়েটিকে ভিডিওতে দেখা গিয়েছিল তিনিও জানিয়ে দেন তিনি টাফিকে চেনেন না।

আসাদ রউফ

আসাদ রউফ

পাকিস্তানি আম্পায়ারকেও এই তালিকায় রাখা হচ্ছে। তিনি ক্রিকেটার না হলেও আইসিসি-এলিট প্যানেলের আম্পায়ার। ২১ বছরের ভারতীয় মডেল লীনা কাপুর অভিযোগ করেন যে যৌন হেনস্তা করেছেন আসাদ। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে ওঠে অভিযোগ। রউফের সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিক রউফ জানান এটা একজন ফ্যান গার্ল। তিনি ৫৬ বছরের নিজের সংসার ও দুই সন্তানকে নিয়ে খুশির জীবন কাটাচ্ছেন।

মহম্মদ শামি

মহম্মদ শামি

এবার এই তালিকায় যোগ হল মহম্মদ শামির নাম। শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগ জানিয়েছেন শামির সঙ্গে একাধিক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। হাসিনের দাবি, এ নিয়ে বলতে গেলে তাঁর উপরে অত্যাচারও চালিয়েছেন ভারতীয় ওই ক্রিকেটার। হাসিন এও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার সময় দুবাইতে শামি হোটেলে থেকে গিয়েছিলেন শুধুমাত্র নারীসঙ্গ পাওয়ার জন্য। হাসিনের এই বোমার পরই বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+