Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুল থেকে পন্থ, গিল থেকে শ, টিম ইন্ডিয়ার এ প্রজন্মের ক্রিকেটারদের নিবিড় প্রেমের ইতিবৃত্ত

রাহুল থেকে পন্থ, গিল থেকে শ, টিম ইন্ডিয়ার এ প্রজন্মের ক্রিকেটারদের প্রেম কাহিনির ইতিবৃত্ত

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে ব্যস্ত রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেলেও লর্ডসে হওয়া দ্বিতীয় ম্যাচ জিতেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা ভুলে কেএল রাহুল, ঋষভ পন্থদের মাথায় তুলে নাচতে শুরু করেছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। অথচ যাঁদের নিয়ে এতকিছু, তাঁদের টিকিটুকুও পাওয়া ভারত। দ্বিতীয় টেস্ট শেষ হতেই হয় দল, নয়তো পরিবার-প্রিয়জনের সঙ্গে সময় কাটানোতে মন দিয়েছেন অধিকাংশ ক্রিকেটার। সে সংক্রান্ত নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আকচার। তারই রেশ গায়ে মেখে দেশের এ প্রজন্মের ক্রিকেটারদের প্রেম কাহিনি দেখে নেওয়া যাক।

কেএল রাহুল

কেএল রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুর্দান্ত শতরান করা কেএল রাহুল ট্রেন্ট ব্রিজেও অর্ধশতরান করেছিলেন। আইপিএলে পাঞ্জাব কিংস দলের নেতা তথা কর্নাটকের ভরসা এই তরুণ ক্রিকেটার সাম্প্রতিককালে নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশনে পরিণত হয়েছে। সেটা কেবল বাইশ গজে তাঁর পারফরম্যান্সের জন্য নিশ্চয় নয়। বরং প্রেমিকা আথিয়া শেঠির সঙ্গে বিভিন্ন মুহুর্তের ছবি পোস্ট করা ভারতীয় ব্যাটসম্যান টক অফ দ্য কান্ট্রি হয়েছেন। ইংল্যান্ড সফর চলাকালীনও প্রেমিকা আথিয়ার সঙ্গে নিজের ছবি পোস্ট করে নেট দুনিয়ায় সাড়া ফেলে দেন কেএল। দীর্ঘদিন পর দেশের টেস্ট দলের প্রথম একাদশে জায়গা পেয়ে ব্যাট হাতে রাহুলের একের পর এক দুর্দান্ত ইনিংস খেলার পিছনে প্রেমিকার অনুপ্রেরণা রয়েছে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে আথিয়া বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা। যাঁর সঙ্গে শৈশব থেকেই কেএল রাহুলের বন্ধুত্ব। যা পরিণত বয়সে প্রেমে মোড় নেয়। একে অপরের সঙ্গে চুটিয়ে ডেটিংয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন তারকা যুগল। এখন কেবল সাত পাকে বাঁধা পড়াটাই বাকি।

শুভমান গিল

শুভমান গিল

২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও আইপিএল থেকে উঠে আসা শুভমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন মুখ এবং আশা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে তিনি পরিণত মানের ব্যাটিং করেছিলেন, তাতে মুগ্ধ হয়েছিল বিশ্ব। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পাঞ্জাব তনয়। তবু আলোচনার কেন্দ্রবিন্দু থেকে যে তিনি মোটেই সরে যাননি, তা সোশ্যাল মিডিয়া ফলো করলে বোঝা যায়। কারণ অবশ্যই ক্রিকেট নয়। তবে বাইশ গজের সঙ্গে জুড়ে থাকা এক সম্ভাব্য প্রেম কাহিনি, যা গিলকে ইদানীং আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা, ভারতীয় তারকা শুভমান গিলের ব্যাটিংয়ের বড় ফ্যান। তা নিয়ে সচিন-কন্যাকে সোশ্যাল মিডিয়ায় নানা লেখালেখি করতে দেখা গিয়েছে। ২০২০ সালের আইপিএল চলার সময় গিলের দুর্দান্ত ফিল্ডিং দেখে মুগ্ধ হয়ে গদগদ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করেছিলেন সারা। তারপর থেকেই সচিন-কন্যার সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে আলোড়ন তৈরি হয়। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার নিজে। বিষয়টিকে এড়িয়ে চলছেন সারা তেন্ডুলকরও।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও আইপিএলের হাত ধরে উত্থান ঘটা ঋষভ পন্থ বর্তমানে ভারতীয় দলে পাকাপাকিভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তাঁর বড় বড় ছক্কা হাঁকানোর ক্ষমতা এবং হাসিখুশি স্বভাবে এমনিতেই মজে রয়েছে নেট দুনিয়া। সেই অনুভূতিতে অনুঘটকের কাজ করেছে দিল্লি ক্রিকেটারের প্রেম কাহিনি। বাইশ গজের বাইরে সুন্দরী ইশা নেগির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ঋষভ। প্রেমিকার সঙ্গে নিজের ছবি ২০১৯ সালে প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। জানিয়েছিলেন যে তিনি তাঁর প্রেমিকাকে খুশিতে রাখতে চান। অন্যদিকে ইশাও ঋষভকে হৃদয়ের টুকরো বলে সম্বোধন করে এই প্রেম আরও ঘনীভূত করেছিলেন। সেই সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে।

পৃথ্বী শ

পৃথ্বী শ

স্কুল ক্রিকেট থেকে একের পর এক রেকর্ড তৈরি করে নজর কেড়ে নেওয়া পৃথ্বী শ ধীরে ধীরে ভারতীয় দলের নিয়মিত সদস্যে পরিণত হচ্ছেন। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যে ভারতীয় ক্রিকেটের নতুন মুখ, সে বিষয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। তাঁর মারমুখী ব্যাটিং দেখতে পছন্দ করেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের মধ্যে এমনও একজন আছেন, যিনি পৃথ্বীর ব্যাটিং দেখেই নাকি তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন। জল্পনা তৈরি হয়েছিল যে অভিনেত্রী প্রাচী সিংয়ের প্রেমে নাকি হাবুডুবু খেলে শুরু করেছেন মুম্বইয়ের ব্যাটসম্যান। দুই তারকাকে সোশ্যাল মিডিয়ায় বার্তা চালাচালি করতেও নাকি দেখেছেন অনেকে। যদিও এ ব্যাপারে কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি পৃথ্বী। বিষয়টিকে এড়িয়েই চলে অভিনেত্রী প্রাচী।

ইশান কিষাণ

ইশান কিষাণ

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হয়ে ওঠা ইশান কিষাণের প্রেমিকাকে দেখে মুগ্ধ না হয়ে থাকা সম্ভব নয়। আইপিএল ও ভারতীয় দলে নিজের ব্যাটিং প্রতিভার মাধ্যমে বিশ্বকে সচকিত করা ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষকের সঙ্গে মডেল অদিতি হুন্দিয়ার প্রেম যে বেশ মাখোমাখো পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা সোশ্যাল মিডিয়া ফলো করলেই বোঝা যায়। ২০১৭ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতা থেকে উঠে আসা অদিতির সঙ্গে ইশানের নানা মুহুর্তের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। দুই বছর ধরে তাঁদের এই প্রেম কাহিনি চলছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। আইপিএল চলাকালীন গ্যালারিতে বসে ইশানের হয়ে অদিতিকে গলা ফাটাতে দেখে আপ্লুত হয়েছে সোশ্যাল মিডিয়া।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+