Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চেন্নাই সুপার কিংস নিয়ে জাদেজার টুইটে জল্পনায় ইতি! আইপিএলে এবার চাহিদা বেশি কোন দেশের ক্রিকেটারদের?

আইপিএল রিটেনশন লিস্ট জমা পড়ে গিয়েছে। এবার অপেক্ষা ২৩ ডিসেম্বরের। সেদিন কোচিতে আইপিএলের মিনি নিলাম। ভাগ্যপরীক্ষা হবে একঝাঁক ক্রিকেটারের। দেখা যাচ্ছে, এবার ওয়েস্ট ইন্জিজের অনেক ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সূত্রের খবর, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ক্রিকেটারদের নিতে আগ্রহী অনেক ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে সিএসকে তাঁকে ধরে রাখার পরই রবীন্দ্র জাদেজার টুইট ভাইরাল হয়েছে।

চেন্নাই সুপার কিংস নিয়ে জাদেজার টুইটে জল্পনায় ইতি!

রবীন্দ্র জাদেজা গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হন। কিন্তু দলের লাগাতার ব্যর্থতার জেরে ফের ক্যাপ্টেন্সির ব্যাটন যায় মহেন্দ্র সিং ধোনির হাতেই। জাদেজা আইপিএলের শেষের দিকের ম্য়াচগুলি খেলতে পারেননি চোটের কারণে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিলিট করা জন্ম দেয় নয়া জল্পনার। রবীন্দ্র জাদেজার সঙ্গে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা জোরালো হয়। যদিও আজ রবীন্দ্র জাদেজা টুইটে তাঁর সঙ্গে ধোনির ছবি পোস্ট করে লিখেছেন, এভরিথিং ইজ ফাইন। অর্থাৎ সব কিছু ঠিক আছে। হ্যাশট্যাগে রিস্টার্ট লেখেন জাড্ডু। তিনি ডিসেম্বরে বাংলাদেশ সফরে ভারতীয় দলে কামব্যাকও করতে চলেছেন।

যদিও ডোয়েইন ব্র্যাভোকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কায়রন পোলার্ড আইপিএল থেকে অবসর ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ব্র্যাভো কিন্তু আইপিএল থেকে অবসর নেননি। ব্র্যাভোর উপর গত আইপিএলেও ডেথ ওভার ও মাঝের ওভারগুলিতে বোলিংয়ে আস্থা দেখিয়েছেন ধোনি। ব্যাট হাতেও কার্যকরী ডিজে ব্র্যাভো। তাঁকে সিএসকে ধরে না রাখায় অনেকেই অবাক। ব্র্যাভোর দর ৪.৪ কোটি টাকা। ফলে মনে করা হচ্ছে, মিনি নিলাম থেকে তাঁকে কম পরিমাণ অর্থে দলে ফেরাতে পারে সিএসকে। গত আইপিএল চলাকালীন অবসর ঘোষণা করে আবার সেই টুইট ডিলিট করেছিলেন অম্বাতি রায়ুডু। তাতেও চেন্নাই সুপার কিংস শিবিরে অশান্তির বাতাবরণ আঁচ করেছিলেন অনেকে। কিন্তু জাদেজার মতো রায়ুডুকেও রেখে দিয়েছে ধোনির দল।

চেন্নাই সুপার কিংসকে এবার দল সাজাতে হবে ভবিষ্যতের একজন অধিনায়ককে বেছে নেওয়ার লক্ষ্যেও। সেই সঙ্গে এবারের টি ২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটার স্যাম কারানকে সিএসকে দলে ফেরাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। কারান চোটের কারণে গত আইপিএলে খেলেননি। কিন্তু তিনিও ধোনির সিএসকে-কে বল হাতে ভরসা দিয়েছেন। এবার টি ২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ তুঙ্গে। কারানের পাশাপাশি বেন স্টোকস ও আদিল রশিদ চমকে দেওয়া দর পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+