ভারতকে নিয়ে ঘাবড়াচ্ছেন না শনকা, চমক দিতে পারেন শ্রীলঙ্কার যে ৫ অস্ত্র

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। ভারত প্রথম সারির দল যেমন পাঠাতে পারেনি, তেমনই শ্রীলঙ্কাও ভারতের বিরুদ্ধে সেরা দল নামাতে পারছে না। তিন ক্রিকেটার নির্বাসিত এবং কুশল পেরেরা ও বিনুরা ফার্নান্দো চোটের কারণে ছিটকে যাওয়ায়। ভারতের কয়েকজন ক্রিকেটার যেমন এই সিরিজে ভালো খেলে টি ২০ বিশ্বকাপের দলে নিজেদের দাবি জোরালো করবেন, তেমনই শ্রীলঙ্কার বেশ কিছু নতুন ক্রিকেটারও তাকিয়ে সেরাটা দিয়ে নিজেদের প্রতিভা মেলে ধরার অপেক্ষায়।

ভরসা যাঁরা

ভরসা যাঁরা

যে পাঁচজন ক্রিকেটার শ্রীলঙ্কার নতুন অধিনায়ক দাসুন শনকার বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ২৩ বছরের পাথুম নিসাঙ্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫ ইনিংসে ৬৪.৪৫ গড় রেখে ১৪টি শতরানের মালিক। টেস্টে একটি শতরান রয়েছে, তবে দেশের হয়ে ৯টি একদিনের আন্তর্জাতিকে বলার মতো সাফল্য নেই। তবু দানুষ্কা গুণতিলকা, কুশল পেরেরা, নিরোশন ডিকওয়েলার অনুপস্থিতিতে প্রথম তিনে নিসাঙ্কার খেলার উপর নির্ভর করবে শ্রীলঙ্কার সাফল্য। দলের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি টেকনিক্যালি সাউন্ড। ২৯ বছরের ভানুকা রাজাপক্ষ ফিটনেসের কারণে বাদ পড়েছিলেন। দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট হয়ে মিডিয়ার সামনে ক্ষোভ উগড়ানোয় জরিমানার মুখেও ৫ হাজার মার্কিন ডলার জরিমানার মুখেও পড়েছিলেন। কোচ মিকি আর্থার সাফ বলেছিলেন, দলে আসতে হলে ফিটনেস ভালো করতে হবে। একাধিক প্লেয়ার না থাকায় ভানুকা দলে এসেছেন। মিডল অর্ডারে বাঁহাতি এই ব্যাটসম্যানের দিকেও তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা।

তারুণ্যে আস্থা

তারুণ্যে আস্থা

নজর কাড়তে পারেন ২২ বছরের ধনঞ্জয় লক্ষ্মণ। সিম বোলিং অলরাউন্ডার। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটরকে ফাইনালে তুলতে বড় ভূমিকা নেন। ইংল্যান্ডে একটি মাত্র ম্যাচ খেলেছেন। চাপের মুখে ভালো বোলিং করার দক্ষতা রয়েছে। আশেন বান্দারা ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি অর্ধশতরান করেছিলেন। যদিও তারপর ইংল্যান্ড সিরিজ-সহ তেমন সাফল্য নেই। তবে ভালো ফিল্ডার, স্পিন বোলিং ভালো খেলতে পারেন। লোয়ার মিডল অর্ডারে কার্যকরী হতে পারেন স্যুইপ খেলতে দক্ষ বান্দারা। ডিকওয়েলা, পেরেরা না থাকায় উইকেটকিপিং করবেন মিনোদ ভানুকা। ২৬ বছেরর উইকেটকিপার, প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি স্টাইলিশ এই ব্যাটসম্যান ত্রিশতরান পেয়ে কেরিয়ারের সেরা ৩৪২ রান করেন। ২ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে একটিই ওয়ান ডে খেলেছেন, তাতে ৩৯ বলে ৩৬ করেছিলেন।

ঘাবড়াচ্ছেন না শনকা

ঘাবড়াচ্ছেন না শনকা

গত চার বছরে শ্রীলঙ্কার দশম অধিনায়ক দাসুন শনকা। তিনি বলছেন, ভারত ও শ্রীলঙ্কা এই সিরিজে যে দল নিয়ে নামবে তাতে শক্তির নিরিখে খুব বেশি ফারাক নেই। কেন না, ভারতীয় দলেও ছয়জন ক্রিকেটার রয়েছেন যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। আইপিএলে সফল হলেও আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। শ্রীলঙ্কা দলেও এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা দেশের হয়ে প্রথম খেলবেন বা হাতেগোনা ম্যাচ খেলেছেন। তাই দুই দলেরই সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি শনকার। ভারতের বিরুদ্ধে সিরিজ তাঁদের নিজেদের শক্তি যাচাইয়ে সুবিধা করবে বলেও মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক। শ্রীলঙ্কা দলের অনেক ক্রিকেটার সম্পর্কে ভারতের আগে ধারণা নেই, এই ব্যাপারটাও চ্যালেঞ্জ সামলাতে শ্রীলঙ্কাকে কিছুটা সুবিধা দেবে বলে আশা তাঁর। দলগত সংহতিতে ভর করেই তিনি ভারতীয় চ্যালেঞ্জ সামলাতে চাইছেন।

পরিসংখ্যানেও এগিয়ে ভারত

পরিসংখ্যানেও এগিয়ে ভারত

পরিসংখ্যানও ভারতকেই এগিয়ে রাখছে। ১৯৯৭ সালের পর শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারেনি ভারত। ১১টির মধ্যে জিতেছে ৯টিতে, দুটি সিরিজ ড্র হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজেও ভারত টানা ১০টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০০৮ সালে শ্রীলঙ্কা শেষবার নিজেদের দেশে ভারতকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। তবে শেষ সাতটি একদিনের ম্যাচে দেশের মাটিতে অপরাজেয় শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে সেই ধারা বজায় রাখতে চাইবে। এখনও অবধি দুই দেশ নিজেদের মধ্যে ১৫৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। ভারত জিতেছে ৯১টিতে, শ্রীলঙ্কা ৫৬টিতে। ১টি ম্যাচ টাই হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+