Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: আইপিএল-এর সঙ্গে কোনও তুলনাই চলে না পিএসএল-এর, রামিজ রাজাকে একহাত কিংবদন্তি পাক স্পিনারের

Exclusive: আইপিএল-এর সঙ্গে কোনও তুলনাই চলে না পিএসএল-এর, রামিজ রাজাকে একহাত কিংবদন্তি পাক স্পিনারের

শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের সেরা ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। শুধু আর্থিক প্রাচুর্য্যের কারণেই নয়, খেলার মান এবং বিনোদনের নীরিখেও আইপিএল যোজন এগিয়ে বিশ্বের অন্য যে কোনও টি-২০ লিগের থেকে। সব থেকে বড় বিষয় হল অন্যান্য দেশের টি-২০ লিগ শুরু হয়েছে আইপিএল-এর থেকে অনুপ্রাণিত হয়েই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা মনে করেন আইপিএল-এর থেকে এগিয়ে পিএসএল। হুঙ্কার দিয়ে তাঁর দাবি, পিএসএল-এ নিলাম প্রক্রিয়া শুরু করলে এবং লিগের অর্থ বাড়ালে তিনি দেখতে চান পিএসএল ছেড়ে কে আইপিএল খেলতে আসবে

Exclusive: আইপিএল-এর সঙ্গে কোনও তুলনাই চলে না পিএসএল-এর, রামিজ রাজাকে একহাত কিংবদন্তি পাক স্পিনারের

তবে, পাক ক্রিকেট বোর্ডের প্রধানের এই মন্তব্যকে ধর্তব্যের মধ্যে আনতে চান না সেই দেশেরই কিংবদন্তি দানিশ কানেরিয়া। ওয়ান ইন্ডিয়া বাংলা'কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেটের এই নক্ষত্র বলেছেন, "রামিজ রাজার থেকে এমন মন্তব্য আশা করিনি। পিসিব'র চেয়ারম্যান উনি। ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক ছিলেন। কিন্তু চেয়ারম্যানের পদে বসে এই ধরনের জোকস করাটা ঠিক না। আমার তো মনে হয় মজাই করেছেন উনি। "

উল্লেখ্য, আইপিএল ২০২২-এর জন্য আয়োজিত নিলামে দুই দিনে দশটি ফ্রাঞ্জাইজি মিলিয়ে ৫০০ কোটি টাকার বেশি খরচ করেছে। পিএসএল ২০২২-এর পুরস্কার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে প্রথম বার পিএসএল জিতে লাহোর কালান্দার এই পুরস্কার মূল্য পেয়েছে। সেখানে ২০২১ আইপিএল জিতে চেন্নাই সুপার কিংস পেয়েছে ২০ কোটি টাকা। যা পিএসএল-এর পুরস্কার মূল্যের পাঁচগুন বেশি।

দানিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আইপিএল-এর সঙ্গে পিএসএল-এর তুলনা সম্ভব নয়। তাঁর কথায়, "বহু যগ পরেও আমরা আইপিএল-এর উচ্চতায় পৌঁছতে পারবো না, এটা বাস্তব। পিএসএল-এর যা পুরস্কার মূল্য তা আইপিএল-এর একটা ক্রিকেটার রোজগার করে।" পাকিস্তান ক্রিকেটের পরিকাঠামো নিয়েও এ দিন প্রশ্ন তোলেন দানিশ। তিনি বলেছেন, "আমাদের সেই ভাবে পরিকাঠামোই তৈরি নেই। ঘরোয়া ক্রিকেটে আমরা পর্যাপ্ত টাকাই খরচ করি না। আমরা যখন ঠিক মতো পরিকাঠামো গড়ে তুলতে পারছি না, প্লেয়ারদের উপর খরচ করতে পারছি না তখন আইপিএল-এর সঙ্গে তুলনা টেনে কোনও লাভ নেই। আকাশ-পাতাল ফারাক রয়েছে আইপিএল এবং পিএসএল-এর মধ্যে। স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চের মতো বহু ক্রিকেটার রয়েছে যারা পিএসএল খেলেনি। পরিবর্তে জাতীয় দলের হয়ে খেলাটাই শ্রেয় মনে করেছে তারা। কিন্তু আইপিএল খেলার জন্য সবাই মুখিয়ে থাকে। উসমান খোয়াজার মতো ক্রিকেটার আইপিএল-কে বিশ্বের সেরা লিগ বলেছে কারণ তাঁরা খেলতে চায় কারণ তাঁরা নিজেদের ব্র্যান্ডিং করতে চায়। পাকিস্তান ক্রিকেটের হিসেবে পিএসএল ঠিক আছে, নিজের একটা ব্র্যান্ড তৈরি করেছে কিন্তু আইপিএল-এর সঙ্গে কখনওই তুলনা হয় না। বরং ওনার বলা উচিৎ ছিল যে আমরা আইপিএল-এর মতো করার চেষ্টা করব, চেষ্টা করব যাতে আইপিএল-এর পর্যায়ে লিগটাকে নিয়ে যেতে পারি।"

রামিজ রাজা দাবি করেছেন পিএসএল থেকে ফ্রাঞ্চাইজিগুলি লাভবান হচ্ছে। রামিজের এই ঠুনকো দাবিকেও উড়িয়ে দিয়েছেন কানেরিয়া। তিনি বলেছেন, "যদি সত্যিই ফ্রাঞ্চাইজিগুলো লাভ করে থাকে তা হলে সেই রিপোর্ট অডিট করে সামনে আনা হোক। সেটা কেন হচ্ছে না। সাধারণ মানুষের সামনে অডিট করা রিপোর্ট রাখুন যদি পিএসএল থেকেই লাভ হয়ে থাকে। ও (রামিজ রাজা) তো দেখছে পিএসএল-এ লোকসান হচ্ছে। ফ্রাঞ্জাইজিগুলোর লোকসান হচ্ছে, তারা টাকা বানাতে পারছে না। ফলে প্লেয়াররাও আসছে না। দেখবেন যখন পিএসএল হয় তখন পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক দল সিরিজ খেলে। কিন্তু যখন আইপিএল হয় তখন কোথাও আর ক্রিকেট হয় না। আইপিএল-এর সময়ে আন্তর্জাতিক ক্রিকেট হলেও প্লেয়াররা ছুটি নিয়ে আইপিএল খেলতে চলে আসে কিন্তু পিএসএল-এর সময়ে তারা দেশের হয়েই খেলতে বেশি পছন্দ করে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+