IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই দলে ফিরতে পারেন কোহ‌লি, কেএল রাহুলের উপর রেগে লাল বিসিসিআই

রাজকোট টেস্ট শুরুর আগে হঠাৎ করেই বিরাট কোহলিকে নিয়ে আশার আলো। ব্যাক্তিগত কারণে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলেননি বিরাট কোহলি। এমনকি শেষ তিন ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে তাঁর নাম নেই। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোহলির খেলার একটা হালকা হলেও সম্ভাবনা থাকছে।

বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এরআগে সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ধরমশালায় শেষ টেস্ট ম্যাচে দলে ফিরেত পারেন কিং কোহলি। পিটিআইকে বোর্ডের একটি সূত্র এমনই আভাস দিয়েছে। আগামী ১১ মার্চ থেকে ধরমশালায় শুরু হবে ভারত ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ।

IND vs ENG

বোর্ডের একটি সূত্র বলেছে, বিরাট কোহলি যিনি ব্যক্তিগত কারণে বিরতিতে আছেন, ধর্মশালায় শেষ ম্যাচে দলে ফিরে আসতে পারেন। প্রাথমিকভাবে, কোহলি প্রথম দুই টেস্টের জন্য বিসিসিআই থেকে ছুটির অনুমতি চেয়েছিলেন। তৃতীয় টেস্টে তিনি ফিরে আসবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু তা হয়নি।

শুক্রবার নির্বাচকরা পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের দলগঠন নিয়ে অনলাইনে আলোচনায় বসেছিলেন। সেখানেই কোহলি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। শনিবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ব্যক্তিগত কারণে শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না।

এমনিতেই চোট আঘাতের সমস্যা রয়েছে দলে। দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না কেএল রাহুল। শ্রেয়স আইয়ারকেও দলের বাইরে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে কোহলি ফিরে আসলে দলের ব্যাটিং গভীরতা অনেকটাই বৃদ্ধি পাবে।

এদিকে, কেএল রাহুলের উপর চটেছে বিসিসিআই। রবিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যাচ্ছে নেটে পুরো দমে অনুশী‌লন করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।২৪ ঘণ্টার মধ্যেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পুরো ফিট না হওয়ায় রাজকোট টেস্টে খেলতে পারবেন না রাহুল।

কিন্তু পুরো ফিট না হয়েও এভাবে ভিডিও শেয়ার করায় রাহুলকে নিয়ে ভুল বার্তা পৌঁছায়। এতেই চটেছেন বোর্ড কর্তারা। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, "লোকেশ রাহুল পুরো ফিট না হলে ওকে কেন বাকি তিন টেস্টের দলে রাখা হয়েছিল? সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। একইসঙ্গে লোকেশ রাহুলকেও জিজ্ঞেস করা উচিত, পুরো ফিট না হলেও কেন ও ইনস্টাগ্রাম স্টোরিতে জাতীয় দলে ফিরে আসার বার্তা দিয়েছিল? এমন ভুল বার্তা দেওয়ার মানে কী?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+