ডিজেল গাড়িতে ভরালেন পেট্রোল, জানুন ‘ড্রাইভার’ সচিনের অজানা গল্প

মাস্টার ব্লাস্টারের বাহনের প্রতি প্যাশন সবারই জানা। সচিনের গ্যারেজে একাধিক দামি গাড়ি রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি উপহার পাওয়া। ম্যান অফ দ্য সিরিজ হিসাবেও বেশ কয়েকটি গাড়ি পুরস্কার পেয়েছিলেন সচিন। গাড়ির প্রতি প্রেম নিয়ে সম্প্রতি একটি সাক্ষাতকারে নানান অজানা কথা বলেছেন সচিন তেন্ডুলকর।

বর্তমানে সচিনের গ্যারাজে একাধিক দামি গাড়ি থাকলেও মাস্টার বাস্টারের প্রথম বাহন ছিল একটি মারুতি গাড়ি। সেই গাড়ির প্রসঙ্গে বলতে গিয়ে সচিন তিনি বলেন, 'গাড়ি ছোট হলেও স্মৃতি কম নয়। প্রত্যেকের একটা স্বপ্ন থাকে গাড়ি কেনার। ছোট গাড়িটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।'

সচিন

একইসঙ্গে সচিন উল্লেখ করেছেন, 'ছোটবেলা থেকেই গাড়ির প্রতি আমার ভালোবাসা ছিল, শিবাজী পাঠিয়ে যখন প্র্যাকটিস করতে যেতাম সেখানে একটি পার্কিং এরিয়া ছিল, সেই পার্কিংয়ে একাধিক গাড়ি ঢুকতো বের হতো আমি অবাক দৃষ্টিতে সেগুলো দেখতাম তখন থেকেই আমার মনের মধ্যে গাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মায়।'

শুধু গাড়ি চড়াই নয় একইসঙ্গে গাড়ি চালাতে ভীষণ ভালোবাসেন ভারতীয় ক্রিকেটের ভগবান। এমনকি মাঝে মধ্যেই চালককে পাশে বসিয়ে নিজেই স্টিয়ারিং হাতে গাড়ি চালাতে থাকেন। সাক্ষাতকার পর্বে এখানেই উঠে এসেছে একটি মজার গল্প।

সচিন

মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালানোর সময় একবার ট্রাফিক সার্জেন্ট সচিনের গাড়ি আটকান। কর্তব্যরত সার্জেন্ট সঙ্গে সঙ্গে তার উপর মহলে ফোন করে বলেন, 'স্যার আমি একজন বড় মানুষের গাড়ি আটকেছি। কিন্তু তাঁকে চিনি না তবে তাঁর ড্রাইভারের নাম সচিন তেন্ডুলকার।' লন্ডনে একটি মজার ঘটনার কথায়সাক্ষাৎকারে উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার।

সচিন বলেন, 'হিথরো বিমানবন্দরের স্ত্রী অঞ্জলিকে নামিয়ে দেওয়ার পরে দেখি গাড়ির ফুয়েল অনেকটাই কমে গিয়েছে। গাড়িতে থাকা আমি আমার বন্ধু দ্রুত একটি পাম্পে ঢুকে গাড়িতে ফুয়েল চার্জ করি।কিন্তু ফুয়েল চার্জ করার পরও কিছুতেই গাড়ির গতিবেগ উপরে উঠছিল না। অনেক চেষ্টা করার পরও আমরা কিছুতেই গাড়ির গতি বাড়াতেই পারছিলাম না অবশেষে দেখলাম ডিজেল গাড়িতে আমরা পেট্রোল ভরেছি। ভাগ্য ভাল ছিল যে আমাদের গাড়ির কোন ক্ষতি হয়নি।'

সচিন

সম্প্রতি ল্যামবারগিনি উরুস এস কিনেছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর। বিলাসবহুল গাড়িটির দাম কিন্তু চমকে দেওয়ার মতো। ভারতীয় মুদ্রায় এই গাড়িটির দাম ৪ কোটি ১৮ লক্ষ টাকা। একটি পোরশে রয়েছে সচিনের।

যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে নেট দুনিয়ায় খুবই সক্রিয় সচিন তেন্ডুলকর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের চা-বিস্কুট খাওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে রাস্তার ধারে চায়ের দোকান থেকে চা ও টোস্ট বিস্কুট খাচ্ছেন 'ক্রিকেট ঈশ্বর'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+