সিডনি টেস্টে করোনা ভাইরাসের প্রভাব পড়বে কি? ক্রিকেট অস্ট্রেলিয়ার কী সিদ্ধান্ত?
সিডনি টেস্টে করোনা ভাইরাসের প্রভাব পড়বে কি? ক্রিকেট অস্ট্রেলিয়ার কী সিদ্ধান্ত?
অস্ট্রেলিয়ায় ফের বেড়েছে করোনা ভাইরাসের প্রভাব। কোভিড ১৯-এ নতুন করে আক্রান্ত হয়েছেন বেশকিছু মানুষ। ফলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে নির্ধারিত তৃতীয় টেস্ট আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ইস্যুতে নিজেদের অভিমত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিডনিতেই তৃতীয় টেস্ট
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, পরিকল্পনা মতো নির্ধারিত সময়েই তৃতীয় টেস্ট হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সংস্থার অন্তর্বর্তীকালীন সিইও নিক হকলে বৃহস্পতিবার জানিয়েছেন, কোনও কারণ সিদ্ধান্ত পরিবর্তন হলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।

বেড়েছে করোনা ভাইরাস
অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল করোনা ভাইরাসের প্রভাব। গত দেড়ে মাসে ক্যাঙারুর দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা শূন্যে পৌঁছেছে বলে কয়েক দিন আগেই জানিয়েছিল সরকার। সেই সুখের মুখে আগুন ধরিয়ে অস্ট্রেলিয়ায় ফের সক্রিয় হয়েছে করোনা ভাইরাস।

প্রভাবিত হয়েছে সিডনি
সম্প্রতি করোনা ভাইরাস থাবা বসিয়েছে সিডনিতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন রাজধানীতে ইতিমধ্যে ৩০ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বলে সে দেশের সরকারের তরফে জানানো হয়েছে। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।

সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া
২০২১ সালের ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে ওই মাঠে সেই সময় ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications