বিরাট-বোর্ড দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে আশঙ্কা, আকাশ চোপড়া’র
বর্ষবরণের রাতেই বোমা ফাটিয়ে ছিলেন নির্বাচক প্রধান চেতন শর্মা। বিরাট কোহলি'র মন্তব্যের বিরোধিতা করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের আগে অধিনায়কত্বের পদ থেকে বিরাট সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল তা পুনঃবিবেচনার জন্য নির্বাচক এবং বিসিসিআই-এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। দলের ফোকাস টুর্নামেন্টের আগে যাতে না নড়ে যায় তার জন্য ধীরে চলার কথা বলা হয়েছিল।

বিরাট কোহলি নিজে টি-২০ অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন টি-২০ বিশ্বকাপের আগে। যার প্রভাব পড়েছিল দলের মধ্যেও। গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল ভারত। এর পর দক্ষিণ আফ্রিকার'র বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার সময়ে ওডিআই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিরাট'কে।
বিরাট'কে ওডিআই ফরম্যাটে অধিনায়কের পদ থেকে সরানোর পর মিশ্র প্রতিক্রিয়া এসেছিল ক্রিকেট সার্কিট থেকে। বিরাট'কে একাধিকবার টি-২০ ফরম্যাটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কথা স্বয়ং জানিয়েছিলেন মহারাজ। কিন্তু বোর্ড সভাপতি'র মন্তব্য'কে মিথ্যা প্রতিপন্ন করে বিরাট জানিয়ে ছিলেন, তাঁর সঙ্গে বোর্ডের কেউই কোনও কথা বলেনি। মনে করা হচ্ছে, প্রধান নির্বাচকের কথার মধ্যে দিয়ে বিরাটের 'মিথ্যাচার'-এর জবাব দিল বোর্ড।
ভারতীয় দলের টেস্ট অধিনায়ক এবং বিসিসিআই-এর এই দ্বৈরথের ফলে খুব অবাঞ্ছিল কারণেই বর্তমানে খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেট। প্রাক্তন ভারতীয় ক্রিকেটা আকাশ চোপড়া মনে করছেন বোর্ড-বিরাট দ্বন্দ্বের ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন, চেতন শর্মার এই মন্তব্যের ফলে আরও ত্বরান্বিত হবে। নিউজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, "নির্বাচক প্রধান চেতন শর্মার মন্তব্যের জেরে জ্বলতে থাকা আগুনে আরও একটু জ্বালানি যুক্ত হয়েছে।"
আকাশ জানিয়েছেন, কোহলি যদি ফের নিজের পক্ষ সমর্থনে মুখ খোলেন তা হলে তিনি অবাক হবেন না। তাঁর কথায়, "২০২২ জুড়ে কোনও সূত্র বা গুজব না থাকাই বাঞ্ছনীয়। চেতন শর্মার প্রতিক্রিয়ার পর হয়তো বিরাট কোহলি'র পক্ষ থেকে এর প্রত্যুত্তর আসবে কারণ এখন পর্যন্ত এই রকমটাই ঘটছে। এক জন কোনও কথা বলছে এবং অন্য জন তা খণ্ডন করছে। এটা একেবারেই ভাল বিষয় নয় কিন্তু এটাই ঘটছে। আমি একেবারেই অবাক নই।"
দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে একদিনের দল ঘোষণা করেছে বিসিসিআই। চোট পাওয়া রোহিত শর্মা'র পরিবর্তে দলের অধিনায়কত্ব সামলাবেন লোকেশ রাহুল। ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজের জন্য সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ'কে। দলে রয়েছেন বিরাট কোহলি। রাহুলের অধিনায়কত্বে এই সিরিজে খেলবেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications