T20 World Cup 2024: শেষ চারের লড়াইয়ে ভারতের অতিরিক্ত সুবিধা! জানুন বিশ্বকাপ সেমিফাইনালের সময় সূচি
গ্রুপ পর্বের এবার সমাপ্ত হল টি২০ বিশ্বকাপের সুপার ৮-র ম্যাচও। সোমবার রাতেই চূড়ান্ত হয়ে গিয়েছিল সেমিফাইনালের তিন দল। ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সকালে বাংলাদেশকে আফগানিস্তান হারাতেই সেমিফাইনা্লের চারটি স্থান নিশ্চিত হয়ে গেল। কবে, কখন সেমিফাইনালের ম্যাচগুলি হবে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
নিয়ম মতো গ্রুপ-ওয়ানের ২ নম্বর দলের গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে। সুপার এইট গ্রুপ-ওয়ানের ১ নম্বর দলের গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবে।

প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে ভারতীয় সময় অনুসারে ২৭ জুন( বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে। এই ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে নামবে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচটা হবে ভারতীয় সময় ২৭ জুন রাত আটটা থেকে। অর্থাৎ, ভারতে দুটো সেমিফাইনাল একই দিনে দেখা যাবে।
কিন্তু আইসিসির সূচি অনুসারে প্রথম সেমিফাইনালের পর রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য তা নেই। কারণ দ্বিতীয় সেমিফাইনালের একদিন পরেই ফাইনাল ম্যাচ। এক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনালের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ করা করা আছে।
হিসেব মতো গায়ানায় সেমিফাইনাল খেলবে ভারতীয় দল। যেখানে সেদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারতীয় দলের সেমিফাইনাল ম্যাচ। যদি এমনটি হয়, তাহলে সুপার ৮ পর্বে শীর্ষে থাকা দলটি সুবিধা পাবে এবং সরাসরি ফাইনালে প্রবেশ করবে। এক্ষেত্রে ভারত কিছুটা হলেও সুবিধাজনক স্থানে থাকবে। কারণ একান্তই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুপার ৮-এ শীর্ষে থাকার কারণে রোহিত শর্মার দলই ফাইনালে প্রবেশ করবে।
সেমিফাইনালে যেই চারটে দল প্রবেশ করেছে, তাদের মধ্যে প্রস্তুতির জন্য সবথেকে কম সময় পাবে আফগানিস্তান। তারা বাংলাদেশ ম্যাচের পর একটা দিন সময় পাবে। এরমধ্যে তাদের সফর করে যেতে হবে ত্রিনিদাদে। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। যদিও আফগানরা ইতিহাসের আরও এক নতুন অধ্যায় রচনা করতে মরিয়া।












Click it and Unblock the Notifications