সৌরভ শাস্ত্রীর ঝগড়ার কারণ ডোনা নিজেই, সোশ্যাল মাধ্যমে ভাইরাল ছবি
সৌরভ শাস্ত্রীর ঝগড়ার কারণ ডোনা নিজেই, সোশ্যাল মাধ্যমে ভাইরাল ছবি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবি শাস্ত্রীর সমস্যাটা কী কোথায়? সবাই বলবে ১৯৯২ সালের সেই তাঁর অভিষেক সিরিজের জল না আনতে চাওয়ার ঘটনা। সেই থেকে ৩০ বছর পেরিয়েও সেই লড়াই চলছে। শেষ লড়াইয়ে অব্যাহতি দিয়ে বেরিয়ে যেতে হয়েছে শাস্ত্রীকে। তবে তারপরেও লড়াই চালিয়ে গিয়েছেন শাস্ত্রী।

সৌরভ-শাস্ত্রী কাজিয়ার খবর রটে বারবার
কিন্তু যদি বলা হয় এসব কিচ্ছু নয়। আসল ঘটনা অন্য। আর এর জন্য দায়ী সৌরভ জায়া ডোনা নিজে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ছবি। ঘটনা ১৯৯২ সালেরই। সানন্দা পত্রিকায় তাঁর একটি ছোট প্রতিবেদন ছাপা হয়েছিল সেখানে ডোনা তার জীবন সঙ্গী কেমন হবে সেই প্রসঙ্গে বলেছিলেন, রবি শাস্ত্রীর মতো হ্যান্ডসাম ম্যানলি পুরুষ চাই।

কী লেখা হয়েছিল পত্রিকায়
লেখা হয়েছিল ডোনার চাই এমন পুরুষ যে বেশ হ্যান্ডসাম এবং ম্যানলি হবে। রবি শাস্ত্রীর মতো। সে নিশ্চয় লম্বা হবে,অবশ্য অমিতাভ বচ্চনের মতো নয়। মোটামুটি ৬ ফুট হলেই চলবে। কোঁকড়ানো চুল নয় , তার যেন সাধারণ স্ট্রেট চুল থাকে। শিক্ষা : অন্তত গ্রাজুয়েট।
(সেই ভাইরাল পোস্ট, ছবি সৌ-80's & 90's memory (The Nostalgic Golden time) /ফেসবুক)

নেটিজেনদের দাবি
এবার ভাবুন অভিষেক করা সৌরভ মাঠে ঝামেলা পাকিয়ে ফেলেছেন সিনিয়র শাস্ত্রীর সঙ্গে আর তাঁর প্রেমিকা পরে স্ত্রী বলছেন তাঁর নাকি রবি শাস্ত্রীর মতো হ্যান্ডসাম , ম্যানলি পুরুষ চাই। কেন রাগ হবে না বলুন। এতে অস্বাভাবিক কি আছে? কোনও প্রেমিক কী এমন কথা মেনে নিতে পারবে? ত্রিশ বছরেও সেই দাগ হয়তো কাটেনি। তাই হয়তো ঝামেলা চলেছে নাগাড়ে। অন্তত নেটিজেনরা তো তাই বলছেন।

রবি মুখ খুললেই বারবার বিতর্ক
ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ সম্প্রতি বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুলেছিলেন। বলাবাহুল্য, এক্ষেত্রে কোহলিকেই সমর্থন করলেন শাস্ত্রী। রবি দাবি করেন, কোহলিকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তা আরও ভালোভাবে সামলাতে পারত বিসিসিআই। এক্ষেত্রে যথাযথ অলোচনাই হতে পারত সমাধানসূত্র। অর্থাৎ, বোর্ড সভাপতি সৌরভকেই এক্ষেত্রে কাঠগড়ায় তুললেন শাস্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications