IPL 2024: আইপিএলের স্পনসরের দৌড়ে এগিয়ে কারা? কত টাকার প্রস্তাব পেল বিসিসিআই? রইল বড় আপডেট
নতুন বছরের শুরু থেকেই আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নিলাম পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছেই গত ১৯ ডিসেম্বর। ফলে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে, এবার চর্চা শুরু হয়েছে আইপিএলের নতুন স্পনসর নিয়ে। নতুন টাইটেল স্পনসরের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । যে সংস্থাই সেই বরাত পাক না কেন, ২০২৪ থেকে ২০২৮ - টানা পাঁচ মরসুমের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হবে তারাই।
কয়েক সপ্তাহ আগে ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, যে সব দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, সেই সব দেশের সংস্থার সঙ্গে যুক্ত হতে অনীহা প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট চিনা সংস্থা বা ব্র্যান্ডের দরপত্র হয়তো তারা বরদাস্ত করবে না। এখানেই শেষ নয় এবার টাইটেল স্পনসর নেওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছু সতর্কতা অবলম্বন করছে বিসিসিআই।

আইপিএলের নিয়ম অনুসারে টাটাই প্রথম সুযোগ পাবে। যদি তাঁরা স্পনসরশিপ থেকে সরে যায় তাহলে বিডে শীর্ষে থাকা কোম্পানিই নতুন স্পনসর হিসাবে স্বীকৃতি পাবে।গত শুক্রবার বিকালে বিড জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।
আইপিএলের প্রধান স্পনসর হতে ন্যূনতম মূল্য রাখা হয়েছে ৩৫০ কোটি টাকা। অর্থাত্, কোনও সংস্থাকে স্বত্ব পেতে হলে পাঁচ বছরে অন্তত ১৭৫০ কোটি টাকা খরচ করতে হবে। ২০২২ ও ২০২৩ সালের জন্য টাটা গোষ্ঠী মোট ৬৭০ কোটি টাকা দিয়েছিল। বছর প্রতি অঙ্ক কষলে হবে সেটা ৩৩৫ কোটি টাকা, এবার একটি সংস্থাই দর দিয়েছে ৫০০ কোটি টাকা। ২০২৪ সালে মোট ৭৪টি ম্যাচ হবে। এর পরের বছর গুলিতে ম্যাচের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে বিসিসিআই।
১০ বছর আগে টাইটেল স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা। ২০১৬ সালে ভারতের এই ক্রিকেট লিগের টাইটেল স্পনসরশিপ ফি ১০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো ২০১৬-১৭ সালে বার্ষিক ১০০ কোটি টাকার বিনিময়ে টাইটেল স্পনসর হয়েছিল। যদিও ২০২০ সালে করোনা আবহে এবং ভারত চিন সর্ম্পকের অবনতি হওয়ায় সরে যায় চিনা সংস্থা।
সেইবছর একটি অনলাইন গেমিং অ্যাপকে এনে মানরক্ষা করে বিসিসিআই। গত দুই বছর টাটাই ছিল আইপিএলের মূল স্পনসর। এবার তারা সম্ভবত থাকবে না। নতুন স্পনসরকেই আইপিএলের নামের আগে দেখা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications