ICC: আইসিসির বিচারে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে কারা? তালিকায় নেই যশস্বীর নাম
মাঝে মাত্র কয়েকটা দিন, তার পরেই বিদায় নেবে ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে ২০২৫। ২০২৪ সালে ক্রিকেট মাঠে ছিল একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। বিশেষ করে চলতি বছর ছিল টেস্ট এবং টি২০ ক্রিকেটের রমরমা। রবিবারই টি২০ ক্রিকেটে সেরাদের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। সোমবার প্রকাশ্যে এল টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটারের দৌড়ে আছেন কারা?
সোমবার আইসিসির পক্ষ থেকে ২০২৪ সালের টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটারদের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারত থেকে সুযোগ একমাত্র তালিকায় আছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার এই তালিকায় জায়গা পাননি। তবে সবথেকে অবাক করা বছর ভর দুরন্ত পারফরম্যান্স করেও এই তালিকায় নাম নেই যশস্বী জয়সওয়ালের।

এই তালিকায় আছেন জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ১৭ টেস্টে ১৫৫৬ রান। তাঁর ব্যাটিং গড় ৫৫.৫৭। চলতি বছরে টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২৬২ রানের সর্বোচ্চ স্কোরও করেছেন। ফলে বুমরাহের প্রবল প্রতিপক্ষ হতে পারেন রুটই।
সেরাদের তালিকায় আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তিনি ১২ টেস্টে ১১০০ রান করেছেন। গড় ৫৫.০০। তালিকায় চতুর্থ নাম শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিস। ৯ টেস্টে ১০৪৯ রান করেছেন। গড় ৭৪.৯২।












Click it and Unblock the Notifications