জসপ্রীত বুমরার সাফল্যের রহস্য কী? জানালেন মিস্ট্রি ম্যান নিজেই


 বোলিং ভেরিয়েশনে তাঁর জুরি মেলা ভার। ডেথ ওভারে তিনি ইয়র্কারের রাজা। ওভারের ছটা বল ছ-রকমের করতে পারেন। তাঁর ডেলিভারির রহস্য এখনও তাবড় ব্যাটসম্যানদের কাছে গোলক ধাঁধা।

বোলিং ভেরিয়েশনে তাঁর জুরি মেলা ভার। ডেথ ওভারে তিনি ইয়র্কারের রাজা। ওভারের ছটা বল ছ-রকমের করতে পারেন। তাঁর ডেলিভারির রহস্য এখনও তাবড় ব্যাটসম্যানদের কাছে গোলক ধাঁধা। সেই জসপ্রীত বুমরাকেই ভারতের অন্যতম সেরা আবিষ্কার বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া বুমরা আবারও আলোচনার কেন্দ্রে। পারফেক্ট ইয়র্কার কাকে বলে, তা আবারও দেখিয়ে দিয়েছেন গুজরাতের এই তনয়। দলের প্রয়োজনে কীভাবে একই জায়গায় লাগাতার বল করে যেতে পারেন তিনি, সেই প্রশ্নের জবাব দিলেন জসপ্রীত বুমরা নিজেই।

অনুশীলন

অনুশীলন

বুমরার মতে, বড় কোনও সাফল্য পেতে প্রয়োজন নিষ্ঠা ও অনুশীলন। বলেছেন, যে কোনও ম্যাচের আগে নেটে তিনি কয়েকশো বার ইয়র্কার, গুড লেন্থে বল ফেলে গেছেন। আর তাই ম্যাচে সঠিক সময়ে সঠিক জায়গায় বল ফেলতে পেরেছেন বলেই মনে করেন জসপ্রীত বুমরা।

পরিস্থিতি ও পরিবেশ

পরিস্থিতি ও পরিবেশ

তা বলে নেটে তো শুধু বল করে গেলেই হল না! কোন পরিস্থিতি এবং কেমন পরিবেশে নতুন ও পুরনো বলে কী ধরনের বল করা প্রয়োজন, তা জানাটাও বোলারদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডে আসার আগে কন্ডিশন অনুযায়ী তিনি অনুশীলন করেছেন বলেই জানিয়েছেন ভারতের মিস্ট্রি পেসার।

আইপিএল

আইপিএল

ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয় আইপিএল। ওই টুর্নামেন্টের সঙ্গে জুড়ে থাকা লেজেন্ডদের পরামর্শ বিশ্বকাপে তাঁর কাজে এসেছে বলেই জানিয়েছেন জসপ্রীত বুমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+