MS Dhoni: ধোনির বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য, মানহানির মামলা করে আইপিএস অফিসারকে জেলে পাঠালেন মাহি
মাঠের লড়াইয়ে বহু কঠিন প্রতিপক্ষকে হেলায় হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার আইনিই লড়াইয়েও বড় জয় পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর বিরুদ্ধে করা আপত্তিজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইপিএস অফিসার জি সম্পদ কুমার, একটি মিডিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ধোনি। সেই মামলায় বড় জয় হল ধোনির। মাহির মামলার পরিপ্রেক্ষিতে আইপিএস অফিসারকে ১৫ দিনের কারাবাসের শাস্তি দিল মাদ্রাজ হাইকোর্ট।
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে আইপিএস অফিসার জি সম্পদ কুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার সেই মামলায় মাদ্রাজ হাইকোর্টের ভিডিশন বেঞ্চ আইপিএস অফিসার সম্পদ কুমারকে ১৫ দিনের কারাবাসে শাস্তি প্রদান করেছে। বিচারপতি এসএস সুন্দর এবং এস মোহনের ভিডিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

আইপিএল বেটিং কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ার পর আইপিএস অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন মাহি। পাশাপাশি ধোনি এই মামলায় নাম জড়িয়ে যায় একটি মিডিয়া গোষ্ঠীরও। সেই প্রেক্ষিতে কুমারের মন্তব্যের জন্য তাঁকে শাস্তি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন ধোনি। মাদ্রাজ হাইকোর্ট এর আগে একটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা মঞ্জুর করেছিল এবং সবপক্ষকে ধোনির বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়া থেকে বিরত রেখেছিল।
ধোনির সেই আবেদনের ভিত্তিতে ওই আইপিএল অফিসার এবং সংবাদমাধ্যমকে কোনও মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল ওই সংবাদমাধ্যম। হলফনামা দাখিল করেছিলেন ওই আইপিএস অফিসারও। তাঁর হলফনামার বিরুদ্ধে পালটা আদালত অবমাননার মামলা দায়ের করেন ধোনি।
ধোনির হয়ে মাদ্রাজ হাইকোর্টে এই মামলাটি লড়েন আইনজীবী পিআর রমন। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড প্রকাশ্যে আসে। সেই কাণ্ডে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস দলকে দুই বছেরর জন্য আইপিএল থেকে বহিষ্কারও করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালেই অবসর নিয়েছেন এমএসডি। ক্রিকেট আর ধোনির সম্পর্ক এখন শুধু সিএসকের হলুদ জার্সির সুতোয় বাধা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications