নাচ দেখেই প্রেমে পড়া, সূর্যকুমার যাদবের প্রেম কাহিনি টেক্কা দেবে সিনেমার চিত্রনাট্যকেও
বাইশ গজে তাঁর মন মাতানো ব্যাটিং হৃদয় জিতে নেয় ক্রিকেট প্রেমীদের। মাঠে বিধবংসী মেজাজে থাকলেও মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ রোম্যান্টিক সূর্যকুমার যাদব। মাত্র ১৯ বছর বয়সী এক তরুণীর নাচ দেখে প্রেমে পড়েছিলেন সূর্যকুমার যাদব। তখন সূর্যকুমারেরও বয়স ছিল মাত্র ২২। সেই মেয়েকেই করেছিলেন বিয়ে। সূর্যকুমারের প্রেমের কাহিনি কিন্তু টেক্কা দেবে সিনেমার চিত্রনাট্যকেও।
মুম্বইকর হলেও সূর্যকুমার যাদব বিয়ে করেন দক্ষিণ ভারতীয় কন্যা দেবীশাকে। ২০১২ সালে মুম্বাইয়ের পোদ্দার ডিগ্রি কলেজে দেবীশার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন। ২২ বছরের সূর্য কুমার যাদব ওই কলেজের বি.কম এর ছাত্র ছিলেন। দেবীশা সবেমাত্র ১২ ক্লাস পাস করে কলেজে আসেন। প্রথমে আলাপ হওয়ার পর দুজনে, শীঘ্রই একে অপরের বন্ধু হয়ে ওঠেন।

জানা গিয়েছে যে, বিয়ের সময় দেবীশা জন্য ২৮ লক্ষ টাকা দিয়ে সূর্যকুমার যাদব একটি গাড়ি কিনছিলেন। তারপর আবার সেই গাড়ির পেছনে ১০ লক্ষ টাকা খরচ করে দেবীশার প্রিয় রং করিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা। এছাড়াও ১.২৫ লক্ষ টাকা দামের একটি ডায়মন্ড রিংও উপহার দিয়েছিলেন প্রিয় স্ত্রীকে। সূর্যের ভালোবাাস আপ্লুত ছিলেন দেবীশা।














Click it and Unblock the Notifications