IPL 2024 Auction: বিরাট দর উঠল তরুণদের, সর্বোচ্চ দামের নিরিখে প্রথম পাঁচ জন ভারতীয় কারা?

মরুদেশে জমজমাট আইপিএলের নিলাম। দুপুর একটার একটু পরে শুরু হয়েছি‌ল আইপিএলের নিলাম পর্ব। বিভিন্ন পর্ব গড়িয়ে শেষ পর্যন্ত ঘড়ির কাঁটা ৯ পেরিয়ে যাওয়ার পর সমাপ্ত হল নিলাম অনুষ্ঠান। মল্লিকা সাগরের জমজমাট সঞ্চালনাও নজর কাড়ল দর্শকদের। তবে নিলামের সব আলো কেড়ে দিলেন দুই অজি ক্রিকেটার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। তবে রেকর্ড দাম না পেলেও পিছিয়ে থাকলেন না ভারতীয় ক্রিকেটাররাও।

আইপিএল গর্ভনিং কাউন্সিলের তালিকা ৩৩৩ জন ক্রিকেটারের নামের তালিকা থেকে সেই ৭৭ জনকে বেছে নেওয়ার কর্মকাণ্ড চললো আজ সারা দিন জুড়ে। ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকার বিনিময়ে ৩০ বিদেশি-সহ মোট ৭২ জন ক্রিকেটারকে কিনেছে ১০টি দল। ভারতীয়দের মধ্যে সর্বাধিক দাম পেলেন কোনও পাঁচজন ক্রিকেটার? কোন দল নিল তাঁদের। বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2024 Auction

বিদেশিদের মতোই ভারতীয় তরুণ তুর্কিদের পিছনেও বিপুল অর্থ বিনিয়োগ করতে দেখা গেলো দলগুলিকে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ মূল্য পেলেন হর্ষল প্যাটেল । আরসিবির ছেড়ে দেওয়া ভারতীয় পেসারের জন্য ১১ কোটি ৭৫ লাখ খরচ করলো পঞ্জাব কিংস। প্রীতির দল বাকিদের টেক্কা দিয়ে দলে নিল হর্ষলকে। মিনি নিলামে হর্ষলই হলেন সর্বাধিক মূল্য পাওয়া ভারতীয় ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চমক দিলেন এখনও দেশের জার্সিতে না খেলা ক্রিকেটাররাই। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন সমীর রিজভী। তাঁকে ৮.৪০ কোটিতে দলে নিল সিএসকে। সমীরকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ২০ লক্ষ টাকার বেস প্রাইসের সমীর যে এতটা বেশি দর পাবেন তা ভাবেননি অনেকেই।

উত্তরপ্রদেশের হয়ে খেলা এই ক্রিকেটার আক্রমণাত্মক ব্যাট করেন। লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচে ২০৫ রান করেছেন তিনি। টি২০ ক্রিকেটে ১১টি ম্যাচে ২৯৫ রান করেছেন এই ব্যাটার। ৪৯.১৬ গড় ও ১৩৪.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।২০ বছরের সমীর কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কুর ভাল বন্ধু। ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলার সুবাদে এই বন্ধুত্ব হয়েছে।

তালিকায় তৃতীয় নাম শাহরুখ খান। প্রীতির দল তাঁকে ছেড়ে দিয়েছিল। কিন্তু খুব একটা ক্ষতি হল না তামিল এই ক্রিকেটারের। তাঁকে নিয়েও বেশ লড়াই জমল। শেষ পর্যন্ত ৭.৪০ কোটিতে তাঁকে দলে নিল গুজরাত টাইটান্স।তালিকায় চতুর্থ নাম কুমার কুশাগ্র।

২০ লক্ষ বেস প্রাইস থাকা কুমার কুশাগ্রকে ৭.২০ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। ভারতীয় দলের হয়ে না খেললেও ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষককে নিয়ে শেষবেলায় দর উঠল ভালোই। তালিকায় পঞ্চম নাম শিবম মাভি। ৬.৪ কোটিতে তাঁকে দলে নিল লখনউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+