১০০ বলের নতুন ক্রিকেট টুর্নামেন্ট! কবে শুরু এই টুর্নামেন্টে জানুন
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন টুর্নামেন্ট 'দ্যি হান্ডেড।' সেই টুর্নামেন্টে বড় অঙ্কের দাম পেতে চলেছেন স্মিথ, গেইলরা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন টুর্নামেন্ট 'দ্যি হান্ডেড।' সেই টুর্নামেন্টে বড় অঙ্কের দাম পেতে চলেছেন স্মিথ, গেইলরা।

চলতি সপ্তাহের শেষে রবিবার টুর্নামেন্টের ড্রাফ্ট। ইসিবি'র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘরোয়া এই টুর্নামেন্টের ড্রাফ্টে সবচেয়ে বেশি টাকার অঙ্কের ক্লাবে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নাররা। এই তালিকাতেই রয়েছেন আফগান স্পিনার রাশিদ খান। উল্লেখ্য সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটে গেইলের জুরি মেলা ভার।বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে সুনাম রয়েছে গেইলের। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করে এই মুহূর্তে দারুণ ছন্দে স্টিভ স্মিথ। ইংল্যান্ডের মাটিতে ব্যাটে একাই অস্ট্রেলিয়াকে অ্যাসেজ এনে দেন স্মিথ। সীমিত ওভারে বলে আবার ভেল্কি দেখাতে ওস্তাদ রাশিদ খান। ড্রাফ্টের সবচেয়ে বেশি অঙ্কের অর্থের ক্যাটাগরিতে এই তিন ক্রিকেটারকে নিয়ে দলগুলির মধ্যে দড়ি টানাটানি হতে চলেছে বলে মনে করছে ইসিবি।
এছাড়াও ড্রাফ্টে বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার,বোলারদের মধ্যে মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা,লাসিথ মালিঙ্গাদের নাম থাকছে।
প্রসঙ্গত টুর্নামেন্টের ফর্ম্যাটটিও দারুণ। ১০০ বলের খেলা,তাই নাম দ্যি হান্ডেড।পরের বছরের জুলাই-অগাস্টে হবে টুর্নামেন্ট। ইংল্যান্ডের বাইরে থেকে এই ড্রাফ্টে ২৩৯ জন ক্রিকেটারের নাম রয়েছে।












Click it and Unblock the Notifications