The Hundred: ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট লিগ নিয়ে উৎসাহী আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি, তালিকায় আছে কারা?
বিগত দেড় দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে টি২০ ক্রিকেট। কিন্তু বর্তমানে মানুষের হাতে সময় কম, ফলে ক্রিকেট আরও সংক্ষিপ্ত ওভারে-কম সময়ের মধ্যে শেষ করার জন্য টি১০ খেলাও শুরু হয়েছে। আগামী বছর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা বা হান্ড্রেড চালু করার উদ্যোগ নিয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিও এই লিগ নিয়ে ব্যাপক উৎসাহিত।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ১০০ বলের লিগ প্রতিযোগিতা 'হান্ড্রেড' নিয়ে ভারতীয় বিনিয়োগকারীরা ব্যাপক উৎসাহিত এবং আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এই লিগে দল কিনতে আগ্রহী। ক্রিকবাজের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফ্র্যাঞ্চাইজি ইউপি দলও তাদের বিড জমা দিয়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য হান্ড্রেডকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এখন থেকেই ঝাঁপাচ্ছে ইসিবি। আইপিএল সফলভাবে আয়োজন করে বিসিসিআই সমৃদ্ধ হয়েছে। এরইরকমভাবে নতুন লিগকে আশাবাদী ইসিবিও।"
ক্রিকবাজের প্রতিবেদ অনুসারে,, প্রতিটি দলের ৪৯ শতাংশ শেয়ার অর্জনের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড থেকে ৫০মিলিয়ন পাউন্ডের মধ্যে বিনিয়োগের প্রয়োজন হবে। দলের অবশিষ্ট ৫১ শতাংশ সংশ্লিষ্ট কাউন্টির সঙ্গে থাকবে। রিপোর্ট অনুসারে, ইসিবি প্রতিটি দলের মূল্য ৮২২-১১০০ কোটি টাকার মধ্যে রাখতে পারে। অধিকাংশ আইপিএল দলগুলি আগ্রহী থাকলেও গুজরাট টাইটান্সের পক্ষ থেকে কোনো নিলাম জমা দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
একটি সূত্রের খবর অনুসারে, "ইসিবি প্রতিটি দলের অবশিষ্ট অংশ তাদের নিজ নিজ কাউন্টি দলগুলিকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছে, নতুন বিনিয়োগকারীদের এবং বিশ্বের কিছু আইকনিক ক্রিকেট প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থায়ী অংশীদারিত্ব তৈরি করবে। তার ভিত্তিতেই দলগুলির মালিকানা তৈরি হবে।' আপাতত বিড জমা পড়েছে। এর পরের প্রক্রিয়াটি আইপিএল নিলামের পরেই হতে পারে।
আগামী বছর অক্টোবর মাসে এই লিগ করার প্রাথমিক পরিকল্পনা আছে ইসিবির। তবে এখনও টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।












Click it and Unblock the Notifications