ভারত-পাক মহারণে লড়াইটা আসলে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং-এর, বড় মন্তব্য কিংবদন্তি পাক তারকার

ভারত-পাক মহারণে লড়াইটা আসলে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং-এর, বড় মন্তব্য কিংবদন্তি পাক তারকার

রবিবার টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের সেরা লড়াইয়ের অপেক্ষায় গোটা বিশ্ব। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের ম্যাচকে ঘিরে সেজে উঠেছে মেলবোর্ন। সীমান্তের দুই পারের সমর্থকেরাও তৈরি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াকার ইউনিস মুখিয়ে রয়েছেন ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের লড়াই দেখার জন্য।

অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার প্রভাব:

অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার প্রভাব:

রোহিতের প্রশংসায় ওয়াকার বলেছেন, "এক জন অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে আমি পছন্দ করি রোহিতকে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ওপেনারের দায়িত্ব দ্রুততার সঙ্গে রান তোলা, এটা করতে গিয়ে অনেক সময় খারাপ শট খেলে আউচ হয়ে যান ব্যাটসম্য়ানরা। এটা আন্তর্জাতিক ক্রিকেটে হতেই থাকে। তবে, প্রত্যেকেই চান ওর ব্যাট থেকে বড় ইনিংস দেখতে। রোহিতের বিষয়ে যেটা সব থেকে ভাল লাগে তা হল ওকে দেখে কখনওই মনে হয় না চাপের মধ্যে রয়েছে। অধিনায়ক হিসেবে ওকে সব দিকেই নজর রাখতে হয় তবে অবশ্যই বিশ্বকাপে ওকে নিজের ছাপ ফেলতে দেখতে পাওয়া যাবে।"

রান না পেলেই খারাপ ক্রিকেটার নয়:

রান না পেলেই খারাপ ক্রিকেটার নয়:

বিগত সিরিজগুলিতে দেখা গিয়েছে রোহিত শর্মা, কে এল রাহুল, বাবর আজমের মতো ক্রিকেটাররা রান পাচ্ছেন না ধারাবাহিক ভাবে, তবে, এগুলি নিয়ে বিশেষ চিন্তা করতে রাজি নন ওয়াকার। তাঁর কথায়, "বিষয়টা সেই রকম নয়। হ্যাঁ, এটা ঠিক যে রোহিত শর্মা, কে এল রাহুল ততটা সফল নন, যতটা এশিয়া কাপে তাঁদের থেকে দল চেয়েছিল। কিন্তু এর মানে এটাও নয় যে এরা খারাপ ব্যাটসম্যান। ওদের একটা ইনিংস দরকার (ছন্দে ফেরার জন্য)। বিরাট কোহলিও ছন্দে ছিল না দীর্ঘ দিন কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধ-শতরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে ও। একই বিষয় বাবরের ক্ষেত্রেও। বাবর বড় রান পাচ্ছে না ধারাবাহিক ভাবে, রিজওয়ানই বড় ভূমিকা পালন করছে। কিন্তু মনে রাখবেন বড় বড় ব্যাটসম্যানদের মাত্র একটা ইনিং দরকার ফর্মে ফিরে আসার জন্য।"

তিন নম্বরের ভূমিকা অত্যন্ত জরুরি:

তিন নম্বরের ভূমিকা অত্যন্ত জরুরি:

অন্যান্য ফরম্যাটের মতো টি-২০ ক্রিকেটেও তিন নম্বর পজিশনের গুরুত্ব অনেক মনে করেন ওয়াকার। তিনি বলেছেন, "এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আপনি পাওয়ার প্লে-তে এক বা দুই উইকেট যদি হারিয়ে ফেলেন তা হলে কাউকে তো দরকার যে উইকেট ধরে খেলাটা এগিয়ে নিয়ে যাবে। প্রতিটা দলের ৩ নম্বরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান রয়েছে। ভারতের বিরাট কোহলি এবং পাকিস্তানের ফকর জামান রয়েছে।"

পন্থ না কার্তিক কাকে খেলানো উচিৎ ভারতের:

পন্থ না কার্তিক কাকে খেলানো উচিৎ ভারতের:

ওয়াকার মনে করেন ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক উভয়ের মধ্যে কাউকে একজনকে বেছে নেওয়াটা কঠিন বিষয়। কারণ তাঁর মতে এরা দুজনেই অত্যন্ত উচ্চমানের ক্রিকেটার। তবে, সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বললে দীনেশ কার্তিককেই ঋষভ পন্থের থেকে এগিয়ে রেখেছেন তিনি। অন্য সময় দুই জনকেই দলে খেলানোর ব্যবস্থা করা গেলেও ভারতের যা কম্বিনেশন তাতে বর্তমানে এটা সম্ভব নয়। অন্য দিকে, ঋষভকে ওপেনিং করার একটা যে দাবি তোলা হচ্ছে সেটাও এই মুহূর্তে করাটা মুশকিল মনে করেন ওয়াকার ইউনিস। তিনি মনে করেন এমনটা করলে সূর্যকুমারকে নেমে আসতে হবে এতে ফর্মেশন নষ্ট হবে।

পাকিস্তান দলের সম্পর্কে ওয়াকারের মন্তব্য:

পাকিস্তান দলের সম্পর্কে ওয়াকারের মন্তব্য:

পাকিস্তানের এই দলের অধিকাংশ ক্রিকেটারই টি-২০ ক্রিকেটের সঙ্গে বেশ ভাল মতো পরিচিত, জানিয়েছেন ওয়াকার। পাকিস্তান সুপার লিগ বা অন্যান্য লিগের মধ্যে দিয়ে এই ফরম্যাটের বিষয়ে তাঁরা দক্ষ হয়ে উঠেছেন। প্রাক্তন পাক তারকার কথায়, "এক দল ভাল ক্রিকেটার রয়ছেন আমাদের দলে। আমাদের মিডল অর্ডারের ক্রিকেটাররা ম্যাচে রঙ ঘুরিয়ে দিতে পারে। খুশদিল, শাদাব, নাওয়াজ, আসিফ আলির মতো ব্যাটসম্যানরা মিডল অর্ডারে খেলা ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু ওদের উইকেটে টিকে থাকতে হবে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে গোটা বোলিং বিভাগ দারুণ পারফর্ম করছে। আমাদের দক্ষ পেস বোলার রয়েছে মধ্য কুড়ির এবং তাঁরা ১৪০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করতে পারেন।" তবে, আমাদের সারপ্রাইজ প্যাকেজ নাসিম শাহ। অস্ট্রেলিয়ার পিচে প্রতিপক্ষের জন্য বিধ্বংসী হয়ে উঠবে ও। এরা দু'জন যদি শুরুর দিকে উইকেট তুলে আনতে পারে তা হলে বাকি কাজটা শাদাব এবং নাওয়াজ করে দেবে। এই লড়াইটা হবে শাহিন, নাসিম-এর সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের।"

দুই দলের ওপেনাদের গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা কতটা রয়েছে:

দুই দলের ওপেনাদের গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা কতটা রয়েছে:

ওয়াকার ইউনিস বলেছেন, "এটা (ওপেনারদেরই) টুর্নামেন্ট টি-২০ ফরম্যাটে।আপনি যেখানেই খেলুন এটা ফাস্ট গেম এবং সেই মতো পরিকল্পনা তৈরি করে নিতে হবে। টি-২০ ক্রিকেটে ভাল শুরুটা পাওয়া প্রয়োজন। পাওয়ার প্লে-তে যদি ৫০-৬০ রান ওঠে তা হলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা ভাল রান বোর্ডে তোলা সহজ হয়। কোনও দলের যদি ভাল বোলিং অ্যাটাক থাকে তা হলে সেই দল মিডল ওভারে রান বড় রান করার ক্ষেত্রে সেই দল প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ধারাবাহিক ভাবে ওপেনারদের ভাল স্টার্ট দেওয়া প্রয়োজন নিজেদের দলকে। বিশ্বকাপ খেতাব যদি তাঁরা জিততে চায় তা হলে এর উপর কাজ করতে হবে। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান, অন্য দিকে ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং রোহিত শর্মা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+