অস্কার জয়ীদের সঙ্গে এক ফ্রেমে ধোনি, বোম্মান এবং বেলিকে জার্সি উপহার সিএসকের, দেখুন ভিডিও

অস্কার জয়ীদের সংবর্ধনা দিল চেন্নাই সুপার কিংস। কয়েক মাস আগেই অস্কার জিতে দেশের গৌরব বৃদ্ধি করেছে ডকুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইসপারস’। এই তথ্যচিত্রের বাস্তব জীবনের নায়ক বোম্মান এবং বেলিকে সিএসকের জার্সি তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

দিল্লি ম্যাচের আগে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনের পরে একটি বিশেষ ইভেন্টে ধোনি এই জুটি এবং চলচ্চিত্র নির্মাতা কার্তিকি গনজালভেসকে সিএসকে জার্সি উপহার দিলেন মাহি।

১

স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার পেয়েছে তামিল ভাষার 'দ্য এলিফ্যান্ট হুইসপারস'। এই ছবির জন্য অস্কার জিতেছেন পরিচালক কার্তিকী গনজালভেস আর গুনিত মঙ্গার হাতে। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ভারতীয় সিনেমার সাফল্যে নতুন পালক যুক্ত করেছে দ্য এলিফ্যান্ট হুইসপারস।


এই কৃতিত্বের জন্য সিএসকের অনুশীলনে আমন্ত্রণ জানানো হয় ছবির পরিচালক এবং বাস্তবের চরিত্রদের। বোম্মান এবং বেলির হাতে চেন্নাই দলের বিশেষ জার্সি প্রদান করেন ধোনি। তাদের সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমনকি অস্কার ট্রফির সঙ্গে বোম্মান, বেলির এবং ছবির পরিচালকের সঙ্গে ছবিও তোলেন মাহি। সঙ্গে ছিলেন ধোনি কন্যা জিভা।

২

চেন্নাই সুপার কিংস দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি সমাজ মাধ্যমে। অন্য দলগুলির থেকে কেন আলাদা সিএসকে, তা আরও বার প্রমাণ করলেন ধোনিরা।

শুধু সিএসকে নয় গোটা তামিলনাডুর সঙ্গেই একটা আত্মার টান রয়েছে ধোনির। বিশ্বকাপজয়ী অধিনায়কের এটাই সেকেন্ড হোম। বার বারই আপন করে নিয়েছেন এই রাজ্যেকে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও ধোনিকে তামিলনাডুর দত্তক পুত্র বলে উল্লেখ করেছেন।

3

আজ সন্ধ্যায় চিপকে দিল্লি দলের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে রয়েছে ধোনি বাহিনী। ঘরের মাঠে জিতে প্লে অফের পথে আরও এক কদম এগিয়ে যাওয়াই লক্ষ্য সিএসকের।

চোট সারিয়ে দীপক চাহার ফেরায় সিএসকে'র পেস আক্রমণের ঝাঁঝ বেড়েছে। নতুন বলে তাঁর সঙ্গী হচ্ছেন তুষার দেশপাণ্ডে। আর বল একটু পুরানো হলে দুর্দান্ত রিভার্স সুইং ও ইয়র্কারে বিপক্ষের ব্যাটসম্যানদের চাপে ফেলে দিচ্ছেন মাথিশা পাথিরানা।ক্রিকেট বিশেষজ্ঞরা স্বাভাবিকভাবেই এগিয়ে রাখছেন ধোনির চেন্নাইকে।

ডেভিড ওয়ার্নারদের আইপিএল ভাগ্য ঝুলছে সরু সুতোর উপর। একটা অঘটন ঘটলেই এবারের মতো বিদায় হয়ে যাবে দলের। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে সবার শেষে দিল্লি ব্রিগেড।

কিন্তু আইপিএলের মঞ্চে পচা শামুকে পা কাটার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তাই ধোনিরা সতর্ক ও সাবধানী। কারণ, দিল্লিও মরা গাঙে বান আনতে বদ্ধপকির। শেষ চারটি ম্যাচ জিতলে অঙ্কের বিচারে প্লে-অফে জায়গা করে নিতে পারে সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+