Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকাপের আফ্রিকার নতুন প্রতিনিধি, সময়ের সরণিতে ফিরে দেখা উগান্ডার ক্রিকেট ইতিহাস

আফ্রিকার ক্রিকেটে নতুন সূর্য এখন উগান্ডা। জিম্বাবোয়ের মতো দলকে পিছনে ফেলে ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। ফলে ক্রিকেট বিশ্বে খবরের শিরোনামে উঠে এসেছে উগান্ডা। কিন্তু কয়েক বছর আগেও ক্রিকেট মানচিত্রে দূরবীন দিয়ে খুঁজতে হত আফ্রিকান দেশটিকে। তারাই এবার খেলবে বিশ্বকাপের মঞ্চে।

আফ্রিকা মহাদেশ থেকে একটা সময় দক্ষিণ আফ্রিকা ছাড়াও কেনিয়া, জিম্বাবোয়ের মতো দেশগুলি রমরমা ছিল‌। কিন্তু কেনিয়া আগেই হারিয়ে গিয়েছে, জিম্বাবোয়েও যেন বেলাশেষের সূর্য। সেখানে সেই মহাদেশ থেকেই মশাল হাতে আর্বিভাব হল উগান্ডার। ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে কীভাবে উত্থান হল উগান্ডার? ইতিহাসের আলোকে সেই কাহিনীই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Africa

উগান্ডার ক্রিকেট ইতিহাস ৭০ বছরের। ১৯৫১ সালে ব্যাট বলের খেলা শুরু হয় আফ্রিকার এই দেশটিতে। সেই বছরই দেশটিতে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রচলন ঘটেছিল। স্কুল স্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল ক্রিকেট খেলা, তার ব্যাপ্তি খুব বেশি ছিল না। শুরু থেকেই ক্রিকেট খেলার প্রতি সেই দেশের মানুষের একটা টান তৈরি হয়।

প্রথমত আর্থিক কারণে আবার কিছুটা পরিকাঠামোর অভাবে ক্রিকেট ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে উগান্ডাতে খুব বেশি প্রচলন ঘটেনি, এমনকি তাঁর প্রসারও হয়নি। বড় দেশগুলির খেলার মতো মানসিক প্রস্তুতিও ছিল না উগান্ডার। ২২ গজের খেলাটিকে নিয়ে সেভাবে মাতামাতি করতে দেখা যায়নি দেশের মানুষদের। কিন্তু সত্তরের দশকে এই খেলার প্রচলনা হতে শুরু করে।

১৯৭৫ সালে বিশ্বকাপে পূর্ব আফ্রিকা যোগ্যতা অর্জন করে। সেই দলে উগান্ডার কয়েকজন ক্রিকেটার ছিলেন। কিন্তু এককভাবে মাঠে নামার মতো দল গঠন করতে পারেনি আফ্রিকার এই দেশটি। তবে ক্রিকেট ধীর গতিতে হলেও উগান্ডাতে এগিয়ে যেতে থাকে। ক্রমেই পরিকাঠামোর উন্নতিও হতে শুরু করে।

১৯৯৮ সালে উগান্ডা আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পেয়ে যায়। এরপরও উগান্ডা ক্রিকেটে উন্নতি করতে পারেননি। আফ্রিকা মহাদেশ থেকে নাবিবিয়া ২০০৩ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেও উগান্ডার বিশ্বমঞ্চে খেলার স্বপ্নও তখনও দেখতে পারেনি। তবে মাঝেমধ্যে তারা বড় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলত।

তবে একদিনের হোক বা ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি ২০ কোনও বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করতে পারেননি উগান্ডা। অবশেষে ২০২৩ সালে এসে ইতিহাসের পাতায় না্ম তুলল আফ্রিকার ক্রিকেট খেলিয়ে এই দেশটি। ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সহ ক্রিকেটের কুলীন দেশগুলির সঙ্গে বিশ্ব মঞ্চে খেলার ছাড়পত্র জোগার করল।

টি ২০ ক্রিকেটে ইতিহাস গড়ল উগান্ডা। প্রথম বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার এই দেশ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। যোগ্যতা অর্জন পর্বে ৬ ম্যাচের মধ্যে পাঁচটিই জিতেছে উগান্ডা। আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার নজির গড়তে চলেছে উগান্ডা।

যোগ্যতা অর্জন পর্ব থেকেই উগান্ডা ছিটকে দিয়েছে জিম্বাবোয়ের মতো শক্তিশালী দেশকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে দুটি দেশ আগামী বছর টি ২০ বিশ্বকাপে অংশ নেবে।
এই প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+