বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটারের জন্য থাকছে অভিনব পুরস্কার

বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটারের জন্য থাকছে অভিনব পুরস্কার

ভারতকে ৩৬ রানে গুটিয়ে দেওয়ার পর একদিকে আত্মবিশ্বাসে ফুটছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ে ঐতিহাসিক ধস নামানোর পর, ৪-০ হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে অজি ক্রিকেটমহল। অন্যদিকে বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পরিকল্পনা নিয়ে ভাবছে ভারত। কোহলি-শামির অনুপস্থিতিতে মেলবোর্নে ঘুরে দাঁড়ানো পাল্টা আক্রমণে হাঁটা নিয়ে দলগঠনে সময় দিচ্ছে রাহানে অ্যান্ড ম্যানেজমেন্ট। সব মিলে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাঠে বল গড়ানোর আগে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

অভিনব চমক

অভিনব চমক

এর মাঝেই এবার বক্সিং ডে টেস্টের জন্যে নতুন চমক নিয়ে হাজির অস্ট্রেলিয়া। শনিবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরা পুরস্কারে অভিনব চমক আনছে অজি ক্রিকেট বোর্ড।

সেরা ক্রিকেটারের জন্যে অপেক্ষা করছে বিশেষ পুরস্কার

সেরা ক্রিকেটারের জন্যে অপেক্ষা করছে বিশেষ পুরস্কার

মেলবোর্ন টেস্টে যে ক্রিকেটার ম্যাচের সেরা হবে তাঁর জন্য অপেক্ষা করছে একটি বিশেষ পুরস্কার। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়কের নামাঙ্কিত, মুলাঘ মেডেল দেওয়া হবে ম্যাচের সেরাকে।

ছবি প্রকাশ

ছবি প্রকাশ

ইতিমধ্য়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় সেই মেডেলের ছবিও প্রকাশ করেছে। বক্সিং টেস্ট টেস্টে মাঠে বল গড়ানোর আগে এই মেডেল এবার দ্বিতীয় টেস্ট ঘিরে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।

একনজরে জনি মুলাঘের কীর্তি

একনজরে জনি মুলাঘের কীর্তি

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জনি মুলাঘের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার কোনও দল প্রথমবার বিদেশে খেলতে গিয়েছিল। ১৮৬৮ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরে গিয়ে ৪৫টি ম্যাচ খেলেছিল। যেখানে প্রাক্তন অজি অধিনায়ক ৭১ ইনিংসে ১৮৭৭ রান করার পাশাপাশি ২৫৭টি উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+