BCCI: ঘরোয়া ক্রিকেটে বড় বদল বিসিসিআইয়ের, জেনে নিন বদলে যাওয়া নিয়মগুলি
শুক্রবার থেকে শুরু হল রঞ্জি ট্রফি। এরআগে দলীপ ট্রফি এবং ইরানি কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটের সূচনা ধরা হয় রঞ্জিকেই। এই টুর্নামেন্ট শুরুর দিনেই ঘরোয়া ক্রিকেটের নিয়মের বড় সড় পরিবর্তন করল বিসিসিআই। প্রতিটি রাজ্য সংস্থাকেই এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
নয়া নিয়মে বলা হয়েছে যদি ব্যাটিং করার সময় কোনও ব্যাটার অবসর নেন। তাহলে তার জন্য নায্য কারণ থাকতে হবে। নাহলে প্রতিপক্ষ অধিনায়ক রাজী হলেই অবসর নেওয়া ব্যাটসম্যানকে আর ব্যাটিং করতে দেওয়া হবে না। নতুন নিয়মে বলা হয়েছে,কোন ব্যাটার চোট পেলে বা অসুস্থ হলে তিনি মাঠ ছাড়তেই পারেন। পরে সুস্থ হলে ফের মাঠে নামতে পারেন। কিন্তু এই নিয়মের বাইরে গিয়ে অবসর নিয়ে মাঠ ছাড়লে সেই ব্যাটারকে আউট হিসেবেই গণ্য করা হবে।

ওভার থ্রো-র রানের নিয়মেও পরিবর্তন করা হয়েছে। এবার থেকে দুই ব্যাটার ক্রিজে পৌঁছানোর আগেই যদি বল ওভার থ্রো-র কারণে বাউন্ডারির সীমানা অতিক্রম করে তাহলে চার রানই দেওয়া হবে পাঁচ রান নয়। এরআগে বাউন্ডারি সঙ্গে এক রান নিয়ে মোট ৫ রান পেত ব্যাটিং দল।
অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফিতেও নিয়মের বদল করা হয়েছে। এবার থেকে কোনও দল ৯৮ ওভারে ৩৫০ রানে অল আউট হয়ে গেলে তারা ৪ ব্যাটিং পয়েন্ট পাবে। ৫ রান অতিরিক্ত দেওয়া হবে। তাদের রান হবে ৩৫৫।












Click it and Unblock the Notifications