প্যাট কামিন্স এবং অস্ট্রেলিয়ার জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ: বর্ডার

প্যাট কামিন্স এবং অস্ট্রেলিয়ার জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ: বর্ডার

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে প্যাট কামিন্সের নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করেছে ক্যাঙ্গারু বাহিনী। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বর্ডারও খুশি কামিন্সের অধিনায়কত্বে। তবে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্যাট কামিন্সের অ্যাসিড টেস্ট হতে চলেছে বলেই মনে করেন এই প্রাক্তন তারকা।

প্যাট কামিন্স এবং অস্ট্রেলিয়ার জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ: বর্ডার

চার ম্যাচের বর্ডার- গাভাসকর সিরিজের প্রথম ম্যাচটি ভারত খেলবে ৯ ফেব্রুয়ারি। ১৯ বছরে প্রথম বার সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের মাটিতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এবিসি স্পোর্টসকে বর্ডার বলেছেন, "এটা (ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ) ওর জন্য এবং দলের জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে।" অ্যাশেজ ২০২১-এর আগে টিম পেইন হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় প্যাটকে এবং তার পর থেকে তাঁর নেতৃত্বে সোনালি ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া দল।

অধিনায়ক হিসেবে অ্যাশেজ ছিল প্যাট কামিন্সের প্রথম সিরিজ। সেই সিরিজে ৪-০ ব্যবধানে কামিন্সের অস্ট্রেলিয়া পরাজিত করেছিল ইংল্যান্ডকে। হোয়াইটওয়াশও করতে পারত অজিরা যদি ইংল্যান্ডের দুই টেলেন্ডারের দুরন্ত লড়াইয়ে একটি টেস্ট ড্র না হতো। এর পর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ১-১ ব্যবধানে শেষ করে অস্ট্রেলিয়ার টেস্ট দল।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স তাদের কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছিয়ে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে নামার আগে ভারতের বিরুদ্ধে সিরিজটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্যান্ডেন্ডারে শেষ সিরিজ হতে চলেছে। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে অ্যাশেজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। ২১ বছরে প্রথম বার ইংল্যান্ডকে তাদের মাটিতেই টেস্ট সিরিজ হারানোর লক্ষ্য নিয়ে যাবে প্যাট কামিন্সের দল।

৬৭ বছর বয়সী অ্যালান বর্ডার বলেছেন, "প্রায়শই ওখানে আমরা জিতি না, কঠিন জায়গা ওটা খেলার জন্য এবং জেতার জন্য এবং ইংল্যান্ডের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এক জন অধিনায়ক হিসেবে ফাস্ট বোলারকে দেখার ক্ষেত্রে আমি খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু ও অনেককে ভুল প্রমাণ করে দিয়েছে এবং দারুণ ভাবে সেই দায়িত্ব পালন করেছে। দুর্দান্ত পারফর্ম করেছে ও। একটি সুখী দলের মতো দেখাচ্ছে ওদের। ওরা খুব ভাল ক্রিকেট খেলছে এবং এক জন অধিনায়ক হিসেবে আপনি এটাই করতে পারেন।"

নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট ম্যাচটি খেলবে ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতীয় দল খেলবে দিল্লিতে যা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে, ধর্মশালায় ১ মার্চ থেকে খেলা হবে তৃতীয় টেস্ট এবং চতুর্থ টেস্ট ম্যাচটি খেলা হবে আহমেদাবাদে যা শুরু হবে ৯ মার্চ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+