Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: টি২০ বিশ্বকাপকে ঘিরে সন্ত্রাসবাদী হামলার ছক! ক্রিকেটের মেগা ইভেন্টকে নিয়ে শুরু উদ্বেগ

আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক। কিন্তু শুরুর এক মাস আগে সন্ত্রাসবাদী হূমকির মুখে পড়ল টি২০ বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মিডিয়া রিপোর্ট অনুসারে, ১ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপকে ঘিরে নাশকতার হূমকি দিয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠী।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, হুমকির উৎপত্তি উত্তর পাকিস্তান থেকে। টুর্নামেন্টের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, "প্রো-ইসলামিক স্টেট (আইএস) খেলাধুলার ইভেন্টগুলিকে এবার টার্গেট করেছে তাদের নাশকতামূলক কাজকর্মের জন্য। আইএস -র আফগানিস্তান-পাকিস্তান শাখা, থেকে ভিডিও বার্তা প্রচার করে অসংখ্য দেশে হামলার কথা তুলে ধরেছে এবং সমর্থকদের যুদ্ধক্ষেত্রে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।'

T20 World Cup

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভস বলেছেন যে আমাদের বোর্ড স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আশ্বস্ত করেছে পরিকল্পনাতে কোনও রকম প্রভাব ফেলবে না এই ঘটনা। তবে বিশ্বকাপের মতো ইভেন্টের আগে এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

জনি গ্রেভস জানিয়েছেন,"আমরা আয়োজক দেশ এবং শহরগুলির কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং আমরা আমাদের ইভেন্ট নিয়ে অত্যন্ত সতর্ক। নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপোস করা হবে না।,আমরা সমস্ত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করতে চাই যে আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপে সবার নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকার এবং আমাদের কাছে একটি ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে।'

ত্রিনিদাদের একটি মিডিয়া গোষ্টীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামপন্থী রাষ্ট্র (দায়েশ) থেকে হুমকি এসেছে। অ্যান্টিগা এবং বারবুডা, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, ত্রিনিদাদ এবং টোবাগো সহ ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি ছয়টি ভেন্যুতে আয়োজন করার কথা রয়েছে।যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে নিউইয়র্ক, ফ্লোরিডা এবং ডালাস সহ বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাচের জন্য কোনো হুমকি নেই।

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।২০ টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যা ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেইবেশির ভাগ দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+