India vs Bangladesh: কাউন্টি খেলেই ভারত সফরের প্রস্তুতি, ইংল্যান্ড থেকেই রোহিতদের সতর্কবার্তা পাঠালেন শাকিব

পাকিস্তানতে হোয়াইট ওয়াশ করার পর এবার বাংলাদেশের লক্ষ্য টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ। ভারত সফরের কাউন্টি খেলেই ভারত সফরের প্রস্তুতি সারছেন শাকিব আল হাসান। ইংল্যান্ড থেকেই রোহিতদের জন্য সতর্ক বার্তা পাঠাচ্ছেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার।

সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার। তারপর ভারতে টেস্ট সিরিজ খেলতে আগে এই ম্যাচ গুলি থেকেই নিজেকে প্রস্তুত করছেন শাকিব। ১৯ সেপ্টেম্বর চিপকে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।

Shakib Al Hasan

সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই বল হাতে সফল শাকিব আল হাসান। ম্যাচের প্রথম দিনই ৩১৭ রানে অলআউট হয়ে যায় সমারসেট। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন শাকিব, বিপক্ষ দলের চার উইকেট নিলেন। রোহিত-বিরাটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে শাকিব বাংলাদেশ দলের বড় অস্ত্র।

টি২০ বিশ্বকাপের পর দেশে ফেরেননি শকিব আল হাসান। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই আইকন ক্রিকেটারকে নিয়ে বিদ্বেষ বাড়ছিল বাংলাদেশে। আওয়ামী লিগের সাংসদ ছিলেন শাকিব, একটি খুনের মামলায় তাঁর নামে থানায় অভিযোগ জমা পড়েছে। বিশ্বকাপের পর আমেরিকায় মেজর লিগ টি-টোয়েন্টি এবং কানাডা টি-২০ লিগে খেলেন শকিব।

আগামী কয়েক মাস বাংলাদেশের মাটিতে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই। ফলে বিদেশ সফরে জাতীয় দলের হয়ে খেলবেন শাকিব। তবে তিনি বাংলাদেশের মাটিতে খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ তাঁকে নিয়ে ক্ষোভ বাড়ছে বাংলাদেশের জনতার মনে।

সম্প্রতি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এ বার টাইগার্সদের মিশন টিম ইন্ডিয়া। পাকিস্তানে খেলতে গিয়ে যে অভিজ্ঞতা তাঁদের হয়েছে সেই অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চান নাহিদ রানা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আমরা ভারত সফরের জন্য তৈরি। অনুশীলন শুরু হয়ে গিয়েছে। যত বেশি তৈরি থাকব, তত ম্যাচের সময় সুবিধা হবে। ভারত ভাল দল। কিন্তু যে দল ভাল খেলবে তারাই জিতবে। ওখানে গিয়ে বাকি পরিকল্পনা করব।"

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের তথ্য অনুসারে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে একটি স্বল্পমেয়াদী শিবির হবে ভারতীয় দলের। চেন্নাইতে হবে পাঁচ দিনের শিবির। তাই আগামী ১২ সেপ্টেম্বর চেন্নাইতে একত্রিত হবেন ভারতীয় দলের ক্রিকেটার কোচ, সাপোর্ট স্টাফরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+