আইপিএলের সৌজন্যে বদলে গিয়েছে ক্রিকেট, জন্মদিন উৎসবের মধ্যেই জানালেন সচিন

আইপিএলের প্রথম দিন থেকেই এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন সচিন রমেশ তেন্ডুলকর। কখনও ক্রিকেটার বা কখনও মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটের ভগবানকে।নিজের ৫০তম জন্মদিনের আগে আইপিএলের সাফল্যের দিকগুলিই তুলে ধরলেন মুম্বই দলের মেন্টর।আইপিএল যে বদলে দিয়েছে ক্রিকেটের পরিভাষা তা মেনে নিচ্ছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার।

আইপিএলের ফলে অনেকটাই বদলে গিয়েছে ক্রিকেট, এমনটাই মত সচিনের। শনিবার রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রবি শাস্ত্রীর সঙ্গে ক্রিকেটীয় আড্ডায় আইপিএল এবং ক্রিকেটের বিবর্তন নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সচিন

সচিন বলেন, ' ২০০৮-এ আইপিএল চালু হওয়ার পর থেকে অনেক কিছু বদল ঘটেছে এই খেলায়। একদিনের ক্রিকেটেও অনেক নিয়মের পরিবর্তন হয়েছে। গড় রান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রথমদিকে ১৯০ বা ১৮০ রান স্কোর উঠত,এখন সেই রানটাই অনায়াসে ২০০ পেরিয়ে যাচ্ছে।'


একইসঙ্গে মুম্বই দলের মেন্টর বলেন, ' এই খেলার গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ইমপ্ট্যাক্ট ক্রিকেটারের আগমন খেলায় বিরাট তফাৎ করে দিচ্ছে।আগের থেকে প্রতি ইনিংসে অন্তত ২০-২৫ রান বেশি উঠছে। অনেক দলই ২০০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে।'

আগামী সোমবার জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন মাস্টার ব্লাস্টার। তাই শনিবার রাতে ওয়াংখেড়ে ছিল সচিনময়। তাঁর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ কেক আনা হয়েছিল। মাঠের ধারেই কেক কাটেন সচিন।


দু'দিন আগেই সচিনের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফে। আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িটির পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, স্টেডিয়ামের প্রতিটি আসনে রাখা থাকবে সচিনের মুখোশ। মাঠের ৩৩ হাজার ক্রিকেটপ্রেমীকে অনুরোধ করা হয় সচিন উৎসবে সামিলও হওয়ার জন্য।

সচিন

বাইশ গজে শততম শতরানের মালিক বলেন, 'আমার জীবনের মন্থরতম পঞ্চাশ। তবে এই হাফসেঞ্চুরি যেমন আকর্ষণীয় তেমনই সবচেয়ে আনন্দে ভরপুর। এই পঞ্চাশে অনেক ওঠা-পড়া আছে। আমি এই ৫০ উপভোগ করেছি। এই পঞ্চাশ আমাকে অনেককিছু শিখিয়েছে।'

সচিন

ক্রিকেটার জীবনে অনেক সাফল্য পেয়েছেন তার মধ্যে যে বিশ্বকাপটা সেরা তা জানাতে ভুল করেননি সচিন।মাস্টার ব্লাস্টার বলেন, 'স্বপ্ন ছিল দেশের হয়ে খেলার এবং বিশ্বকাপ ট্রফি তোলার। সেই স্বপ্নের জন্ম হয়েছিল ১৯৮৩ সালে। সেইখান থেকে ২০১১ সাল পর্যন্ত, আমার জীবনে একটাই ইচ্ছা ছিল। সেই সুন্দর ট্রফিটা ধরে রাখার।'

সোমবার সারা দেশ সচিন উৎসবে মাততে চলেছেন, যার সূচনা হয়ে গেল শনিবার রাতে ওয়াংখেড়ে থেকেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+