ক্লাসরুমের বাধ্য ছাত্র থেকে কাম্বলির সঙ্গে রেকর্ড, তেন্ডুলকরের স্মৃতিতে আচ্ছন্ন সারদাশ্রম বিদ্যামন্দির
মুম্বইয়ের সারদাশ্রম বিদ্যামন্দির। পশ্চিম মুম্বইয়ের দাদারেতে এই স্কলের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের নাম। এই শিক্ষা প্রতিষ্ঠানেই কৈশোরের দিন গুলিতে অধ্যায়ন করেছেন ভারতীয় ক্রিকেটের ভগবান।
সপ্তম শ্রেণিতে এই স্কুলে ভর্তি হয়েছিলেন সচিন রমেশ তেন্ডুলকর। অন্য কোনও স্কুলে নয় দাদারের এই স্কুলে ভর্তি হওয়ার অন্যতম কারণ ছিল ক্রিকেট। মু্ম্বইয়ের স্কুল ক্রিকেটে সারদাশ্রম বিদ্যামন্দিরের সাফল্য ছিল আকাশছোঁয়া। স্কুল টুর্নামেন্ট গুলিতে নজর কাড়া পারফরম্যান্স করত সারদাশ্রম বিদ্যামন্দির।

কিন্তু পড়াশুনাকে কোনও দিন অবহেলা করেননি মাস্টার ব্লাস্টার। যে দিন গুলিতে স্কুলে উপস্থিত থাকতেন বাধ্য ছাত্রের মতোই পড়াশুনায় মন দিতেন সচিন। এমনকি ক্লাসের শান্ত ছাত্রদের মধ্যেই পড়তেন তিনিও।
সারদাশ্রম স্কুলে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন সচিন তেন্ডুলকর। শিক্ষক শিক্ষিকাদের স্মৃতিতে এখনও উজ্জ্বল সচিনের কথা।

শ্রেণিকক্ষের মধ্যে কেমন ছিলেন আধুনিক ক্রিকেটের ভগবান? এই কথা বলতে গিয়ে স্কুলের এক শিক্ষিকা বলেন, 'ক্লাসরুমের মধ্যে যখন স্যার বা ম্যাডামরা থাকতেন তখন সচিন একদম শান্ত শিষ্ট ছাত্র হিসাবে থাকতেন। কিন্তু স্যার বা ম্যাডামরা বেরিয়ে গেলেই হুল্লোড়ে মাততেন তা সহপাঠীদের সঙ্গে। শ্রেণিকক্ষের মধ্যে শিক্ষক শিক্ষিকেরা যে কথাগুলি বলতে সেগুলি মন দিয়ে শুনতে। তাঁর মধ্যে কোনরকম অবাধ্যতা কখনও লক্ষ্য করা যায়নি।'

তেন্ডুলকরের এমনই টুকরো টুকরো স্মতি এখনও ভাসছে সারদাশ্রম বিদ্যামন্দিরের প্রতিটি বেঞ্চে। সচিন এবং সারদাশ্রম বিদ্যামন্দির যেন সমার্থক হয়ে গিয়েছে মুম্বইয়ে।












Click it and Unblock the Notifications