ভারতীয় দলের অন্তত ১০ জন খেলোয়াড় চাইছেন না কোচ থাকুন কুম্বলে!
এতদিন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না বলে বাজারে খবর ছড়িয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, কুম্বলের সঙ্গে বনিবনা হচ্ছে না, এমন তালিকায় রয়েছেন সবমিলিয়ে জাতীয় দলের মোট ১০ জন ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ অনিল কুম্বলেকে নিয়ে বিতর্ক থামছেই না। এদিকে তিনি ফের একবার ভারতীয় দলের কোচ হতে চেয়ে নতুন করে আবেদনও করে দিয়েছেন। তবে এবছর তাঁর ভাগ্যে শিঁকে ছিঁড়বে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সূত্রের খবর, এতদিন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না বলে বাজারে খবর ছড়িয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, কুম্বলের সঙ্গে বনিবনা হচ্ছে না, এমন তালিকায় রয়েছেন সবমিলিয়ে জাতীয় দলের মোট ১০ জন ক্রিকেটার। এরা নাকি ইতিমধ্যে কোচ কুম্বলেকে নিয়ে নিজেদের অসন্তোষের কথা বিসিসিআই আধিকারিকদের কানে দিয়ে দিয়েছেন।

সংবাদপত্র ডিএনএ-র রিপোর্ট অনুযায়ী কুম্বলের 'বস' হওয়ার চেষ্টাই দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলেছে। নাম না করে বিসিসিআই এক আধিকারিক জানিয়েছেন, এর আগের কোচ গ্যারি কার্স্টেন বন্ধুর মতো মিশতেন। প্রয়োজনীয় কথা গোপন রাখতেন। আর এদিকে কুম্বলে অত্যন্ত কঠিন স্বভাবের। সব জায়গায় নিজের উদাহরণ দেন এবং পরে তা নিয়ে অনেকের কাছে আলোচনা করেন। ফলে সিক্রেট কিছু থাকে না।
পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলি কুম্বলে প্রসঙ্গে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘটনা যে গুরুতর তা একের পর এক সূত্র যোগ করলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। বোর্ড আধিকারিকরাও নাকি এই ঘটনা নিয়ে চিন্তিত। গোপনে তারা সমাধানসূত্র খোঁজার চেষ্টাও করছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে বলে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।
গোটা ঘটনাটি ক্রিকেট পরামর্শদাতা কমিটি ও সুপ্রিম কোর্ট নির্বাচিত ক্রিকেট প্রশাসক কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। সেরকম হলে আবেদন করেও কুম্বলে ফের কোট হতে পারবেন না। সেক্ষেত্রে পাল্লা ভারী বীরেন্দ্র সহবাগ ও টমু মুডির মধ্যে কোনও একজনের। এখন দেখার বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়।












Click it and Unblock the Notifications