টিম ইন্ডিয়াকে বিশাল সুবিধা দিতে চলেছে এই পরিস্থিতি, পন্থ-পান্ডিয়ারা নন দক্ষিণ আফ্রিকাকে বেশি চিন্তায় রাখছে এটি
টিম ইন্ডিয়াকে বিশাল সুবিধা দিতে চলেছে এই পরিস্থিতি, পন্থ-পান্ডিয়ারা নন দক্ষিণ আফ্রিকাকে বেশি চিন্তায় রাখছে এটি
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার (৯ জুন) মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তবে, এই ম্যাচে নামার আগে ঋষভ পন্থ বা হার্দিক পান্ডিয়ারা নন, দক্ষিণ আফ্রিকার চিন্তার প্রধান কারণ দিল্লির গরম। ম্যাচের আগের দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, দিল্লির গরমের সঙ্গে মানিয়ে নেওয়াই কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে সফররত দলের।

বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবারও তাপমাত্রা একই থাকার সম্ভাবনা প্রবল, যা ম্যাচের সময়ে অস্বস্তিতে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকাকে। অক্টোবর ২০১৫-এর পর এই নিয়ে তৃতীয় বার ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষইক টি-২০ সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা এবং ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করে টিম ইন্ডিয়াকে। কেএল রাহুলের নেতৃত্বে ০-৩ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিল ভারত।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাভুমা বলেন, "আমরা জানতাম যে উষ্ণতা থাকবে কিন্তু এতটা যে বেশি হবে তা ভাবতে পারিনি। আমরা ভাগ্যবান যে এই ম্য়াচগুলো সব রাতে খেলা হবে (সন্ধ্যা ৭টা।)। কারণ রাতের তাপমাত্র সঙ্গে তবুও মানিয়ে নেওয়া যায়। কিন্তু দিনেও সময় ছেলেদের নিজেদের শরীরের খেয়াল রাখতে হবে। যত বেশি সম্ভব জল খেতে হবে। মানসিকভাবে যতটা সম্ভব তরতাজা থাকতে হবে। সত্যি বলতে এখন বড় বিষয় হল এই গরমের সঙ্গে মানিয়ে নেওয়া। আমাদের দেশে এই রকম আবহাওয়ার সঙ্গে খুব একটা পরিচিত নই আমরা। একমাত্র এই ধরনের গরমে খেললেই আপনি পারবেন এই রকম গরমের সঙ্গে মানিয়ে নিতে। নিজেদের হাইড্রেড রাখতে হবে আমাদের এবং চেষ্টা করতে হবে ঠিক মতো উর্জা বজায় রাখার। "

দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর একদিন আগে চোটের কবলে পড়ে দক্ষিণ আফ্রিকা সিরিদ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। নিয়মিত দলের অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁরই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। রাহুল ছিটকে যাওয়ায় আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঋষভ পন্থকে অধিনায়ক বেছে নিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে রাহুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ এবং সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া।












Click it and Unblock the Notifications