Virat Kohli: ‘তাঁর নেতৃত্বে খেলেছেন কোহলি!’, লালু পুত্র তেজস্বীর দাবি ঘিরে ঝড় সোশ্যাল মিডিয়ায়
বিহার তথা জাতীয় রাজনীতিতে অন্যতম পরিচিত মুখ তেজস্বী যাদব। লালু প্রসাদ যাদবের পুত্র ইতিমধ্যেই বিহারের রাজানীতিতে তাঁর ছাপ রেখেছেন। কিন্তু রাজনীতিবিদ হওয়ার আগে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। এহেন তেজস্বী সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তাঁর নেতৃত্বে বিরাট কোহলি খেলেছেন।
১৯৮৯ সালে জন্ম হওয়া তেজস্বী আজ দেশের রাজনৈতিক জগতের অন্যতম মুখ। যদিও একটা সময় ছিল যখন ক্রিকেট ছিল তেজস্বীর ধ্যানজ্ঞান। দেশের হয়েই প্রতিনিধিত্ব করাই ছিল তাঁর লক্ষ্য। কিন্তু তাঁর জীবন অন্য দিকে বয়ে যায়। ক্রিকেটার নন তেজস্বী হয়ে উঠেন বাবার মতোই রাজনীতিবিদ। ইতিমধ্যেই বিহারের উপ মুখ্যমন্ত্রীও হয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিরাট দাবি করেছেন তেজস্বী।

Tejaswi Yadav said, "Virat Kohli used to play under my captaincy. I was very good at cricket, but due to injuries I had to leave it. Virat and I played together for Delhi". (ZEE). pic.twitter.com/HREKLkfssn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 14, 2024
তেজস্বী যাদব আরও বলেছেন, "বিরাট কোহলি আমার অধিনায়কত্বে খেলতেন। আমি ক্রিকেটে খুব ভালো ছিলাম, কিন্তু চোটের কারণে আমাকে তা ছাড়তে হয়েছিল। বিরাট এবং আমি দিল্লির হয়ে একসঙ্গে খেলেছি।" ২০০০ সালে বিসিসিআই জগমোহন ডালমিয়ার নেতৃত্বে দেশের সমস্ত অংশ থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনার লক্ষ্যে একটি প্রকল্প শুরু করেছিলেন। সেই প্রকল্পেই একবার মুম্বই অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে খেলতে এসেছিলেন বিরাট।
Tejaswi Yadav said, "Virat Kohli used to play under my captaincy. I was very good at cricket, but due to injuries I had to leave it. Virat and I played together for Delhi". (ZEE). pic.twitter.com/HREKLkfssn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 14, 2024
সেই দলে বিরাটের অধিনায়ক ছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব। প্রথম ম্যাচেই প্রাক্তন ক্রিকেটার বেঙ্গসরকারের নজর কেড়েছিলেন কোহলি। প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকারই প্রধান নির্বাচক হিসাবে বিরাট কোহলিকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন। তেজস্বী যাদব আগে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করতেন।
মিডল অর্ডার ব্যাটসম্যান তেজস্বী মিডিয়াম পেস বোলিংটাও করতেন। ২০০৯ সালে ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রবেশ তেজস্বীপ্রসাদের। ত্রিপুরার বিরুদ্ধে টি-২০ ম্যাচে। ওই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। সেবছরই বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। অল্পদিনের ক্রিকেট কেরিয়ারে তেজস্বী খেলেছেন সাতটি ম্যাচ। একটি রঞ্জি, একটি প্রথম শ্রেণির এবং তিনটি টি-২০ ম্যাচ। সর্বোচ্চ রান ৩৭ করেছেন এবং ১টি উইকেট নিয়েছেন। তবে লালু পুত্রের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications