সমানে এল মিতালি রাজের বায়োপিকের টিজার, দেখে নিন ভারত অধিনায়কের ভূমিকায় কতটা মেলে ধরতে পারলেন তাপসী
সমানে এল মিতালি রাজের বায়োপিকের টিজার, দেখে নিন ভারত অধিনায়কের ভূমিকায় কতটা মেলে ধরতে পারলেন তাপসী
মিতালি রাজের জীবনের উপর তৈরি 'সাবাশ মিঠু'-র টিজার প্রকাশ্যে এল। মহিলা ক্রিকেটের অন্যতম নক্ষত্র মিতালি। গোটা বিশ্বে মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ভারতীয় মহিলা দলের এই বর্ষীয়ান ক্রিকেটার।

নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ব্যাট হাতে যেমন সাফল্য পেয়েছেন তেমনই অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে নিয়ে গিয়েছেন অন্য স্তরে। ১৯৯৯ সালে ভারতের জার্সিতে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিতালি রাজের। মাত্র ১৬ বছর কয়েক মাস বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া মিতালি শুরুর দিন থেকেই ইঙ্গিত দিয়েছিলেন আগামী দিনে ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছেন তিনি।
২০০২ সালে টেস্ট অভিষেক হয়েছিল রাজস্থানের যোধপুর থেকে উঠে আসা এই ক্রিকেটারের। চলতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে মাঠে নামার সঙ্গেই তিনি সচিন তেন্ডলুকরের নজির স্পর্শ করেন। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেন তিনি।
এই টিজারে অল্প সময়ের মধ্যে একটি টাইমফ্রেমে ফুটিয়ে তোলা হয়েছে মিতালির সাফল্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। বিজয় রাজকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় পাওয়া যাবে এই ছবিতে। ছবির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া আভীন। ছবিটির পরিচালনা করছেন বাঙালি ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications