অ্যাসেজের চতুর্থ টেস্ট শুরুর আগে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার ঘোষিত দলের দিকে চোখ রাখুন

বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজের চতুর্থ তথা অতি গুরুত্বপূর্ণ টেস্ট শুরু হচ্ছে। ১-১ হয়ে থাকা সিরিজে এগিয়ে যেতে মরিয়া দুই দলই।

বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজের চতুর্থ তথা অতি গুরুত্বপূর্ণ টেস্ট শুরু হচ্ছে। ১-১ হয়ে থাকা সিরিজে এগিয়ে যেতে মরিয়া দুই দলই। চতুর্থ টেস্টের আগে দুই শিবিরেই বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে।

ওকস আউট, ওভারটন ইন

ওকস আউট, ওভারটন ইন

তৃতীয় অ্যাসেজ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১ উইকেট নেওয়া অল রাউন্ডার ক্রিস ওকসকে ওল্ড ট্রাফোর্ডের জন্য দলে রাখেনি ইংল্যান্ড। পরিবর্তে দলে এসেছেন ফাস্ট বোলার ক্রেইগ ওভারটন। অন্যদিকে চতুর্থ টেস্টে জেসন রয়ের পরিবর্তে ইংল্যান্ড ইনিংসের সূচনা করবেন জো ডেনলি। সেক্ষেত্র রয়কে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নামাবে ইংল্যান্ড।

ফিরছেন স্টিভ স্মিথ

ফিরছেন স্টিভ স্মিথ

বুধবার থেকে শুরু হতে চলা চতুর্থ অ্যাসেজ টেস্টে ফের স্বমহিমায় দেখা যাবে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। দ্বিতীয় টেস্টে জোফ্রা আর্চারের বল মাথায় লাগলে জ্ঞান হারান প্রাক্তন অজি অধিনায়ক। তাঁকে তৃতীয় টেস্টে প্রথম একাদশের বাইরে রাখা হয়। স্মিথ ফিরলেও চতুর্থ টেস্টের জন্য ব্যাটসম্যান উসমান খাওয়াজা ও বোলার জেমস প্যাটিনসনকে বসিয়েছে অস্ট্রেলিয়া।

ইংল্য়ান্ড দল

ইংল্য়ান্ড দল

ররি বার্নস, জো ডেনলি, জো রুট (অধিনায়ক), জেসন রয়, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জোস বাটলার, গ্রেইগ ওভারটন, জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।

অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়া দল

ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্কাস লাবুসছাগনে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ম্যাট ওয়েড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কমিন্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জোস হ্য়াজেলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+