বৃহস্পতিবার লন্ডন ওভালে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ। বিরাট রাজে কি ধ্বংস হবে সিংহবিক্রম
এই দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াই সবসমেয়ই ক্রিকেটপ্রেমীদের মন কাড়ে। ভারত বনাম শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগেও উত্তেজনা তুঙ্গে। তবে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে চনমনে টিম ইন্ডিয়া।
পাকিস্তান বধ করা চাঙ্গা টিম ইন্ডিয়ার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে সামনে আর মাত্র একটা গাঁট। চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এজবাস্টনে প্রথম ম্যাচে এক প্রতিবেশী রাষ্ট্রকে ১২৪ রানে হারানোর পর লন্ডনের ওভালকে অন্য প্রতিবেশী দেশকে বধ্যভূমি বানানোর জন্য তৈরি
ও তাঁর ছেলেরা।
কুম্বলে -কোহলি নিজেদের মনোমালিন্য দূরে সরিয়ে রেখে এখন স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত। সূত্রের খবর পাকিস্তান ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে চলেছে দল। পাশাপাশি দলের টপ ও মিডল অর্ডার যেভাবে পারফর্ম করেছে তা টিম ইন্ডিয়া সমথর্কদের বেশ নিশ্চত করেছে। ভরসা যোগাচ্ছে ক্যাপ্টেন কোহলির ফর্মও। পরপর কয়েকটা সিরিজে লাগাতার ভাল ফর্ম করার পর অস্ট্রেলিয়া-র বিরুদ্ধে এমনকি আইপিএলেও নিজেদের ফর্মের ধারেকাছেও ছিলেন না তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে ফের ধামাকা দেখিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ঝলসে উঠেছে ক্যাপ্টেন কোহলির ব্যাট। যা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে।
সেইসঙ্গে যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়াদের ফর্মও বাড়তি স্বস্তির কারণ। চিন্তায় রাখেন ওপেনিং জুটিও। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ধৈর্য্যশীল ইনিংস দলকে একটা মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি ভারতের ব্যাটিং অর্ডার ফের একবার জ্বলে ওঠে তাহলে শ্রীলঙ্কাকে প্যাক আপ করতে ও বিশেষ সমস্যা হবে না।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ শ্রীলঙ্কার কাছে ডু অর ডাই। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বেশ বিপাকে
অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। তবে বাকি ম্যাচগুলির মত এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। সেক্ষেত্রে ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে ডাকওয়ার্থ লুইস নিয়মে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে লাগানো হয়েছে তাতে যে দলগুলি আগে ব্যাট করেছে তারাই বেশিরভাগ ক্ষেত্র লাভবান হয়েছে।
টসে জিতলে টিম ইন্ডিয়ার লক্ষ্য প্রথমে ব্যাট করে নেওয়া। তবে এসব নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নয় কোহলি এন্ড কোং। তাঁদের লক্ষ্য নিজেদের দুরন্ত পারফরমেন্স দিয়ে সরাসরি ম্যাচ জিতে খেতাব রক্ষার লড়াইয়ের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া। সেমিফাইনালের টিকিটই এখন পাখির চোখ টিম কোহিলর।












Click it and Unblock the Notifications