India's Victory Parade: মুম্বইয়ে টি২০ বিশ্বজয়ের সেলিব্রেশন দেখবেন কীভাবে? বিশেষ বন্দোবস্ত এমসিএ-র
India's Victory Parade: টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে রয়েছে ভারতীয় দল। দিল্লি থেকে এরপর দল পৌঁছে যাবে মুম্বইয়ে।
নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি হবে ভিকট্রি প্যারেড। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল বিকেল চারটে নাগাদ মুম্বই পৌঁছবে বলে জানতে পারা যাচ্ছে। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা অবধি ভিকট্রি প্যারেড হওয়ার কথা।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন জয়েন্ট সিপি (আইশৃঙ্খলা) সত্যনারায়ণ চৌধুরী, অ্যাডিশনার সিপি সাউথ অভিনব দেশমুখ, ডিসিপি জোন ওয়ান প্রবীণ মুণ্ডে। তাঁরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা কেমন থাকবে সেই বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
রোহিত শর্মা আহ্বান জানিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের বিশ্বজয়ের সেলিব্রেশনে সামিল হওয়ার জন্য। দিল্লি বিমানবন্দরেও সকালে বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর মানুষ হাজির ছিলেন বিশ্বজয়ীদের বরণ করে নিতে। ব্যতিক্রম হবে না মুম্বইয়েও।
#WATCH | Indian Cricket team leaves from 7, Lok Kalyan Marg after meeting Prime Minister Narendra Modi.
— ANI (@ANI) July 4, 2024
Team India arrived at Delhi airport today morning after winning the T20 World Cup in Barbados on 29th June. pic.twitter.com/YNss5I0tPX
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিঙ্ক নায়েক বলেছেন, আগে এলে আগে সুযোগ- এই ভিত্তিতে ক্রিকেটপ্রেমীদের বিনামূল্যে স্টেডিয়ামে ঢোকানোর বন্দোবস্ত করা হবে। পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এমসিএ ও দেশের কাছে এক গর্বের মুহূর্ত হতে চলেছে এই অনুষ্ঠান। বিশ্বজয়ীদের বরণে আমরা প্রস্তুত।
১৩ বছর পর ভারত কোনও বিশ্বকাপ জিতল। টি২০ বিশ্বকাপ জয় ১৭ বছর পর। ফলে বহু বছরের অপেক্ষার পর ফের মুম্বই সাক্ষী থাকতে চলেছে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের। ইতিমধ্যেই মুম্বইয়ে সাজো সাজো রব। এমসিএ কর্তারাও চরম ব্যস্ত ফিনিশিং টাচ দেওয়ার ক্ষেত্রে।
জানা যাচ্ছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানেই বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহের হাতে টি২০ বিশ্বকাপ ট্রফিটি তুলে দেবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। উল্লেখ্য, রোহিত টি২০ বিশ্বকাপ ট্রফি নেওয়ার সময় বার্বাডোজের মঞ্চে ছিলেন জয়।
টি২০ বিশ্বকাপ-জয়ী টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেড বিভিন্ন সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ হিন্দি, স্টার স্পোর্টস ৩ চ্যানেল ও স্টার স্পোর্টসের ইউটিউবে সম্প্রচারিত হবে ভারতীয় দলের গ্র্যান্ড সেলিব্রেশন। বিকেল চারটে থেকেই সম্প্রচার শুরুর কথা রয়েছে। এ ছাড়া বিমানবন্দরে নেমে দিল্লির হোটেলে পৌঁছনো, প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছনোর মুহূর্তও বারবার দেখানো হচ্ছে।












Click it and Unblock the Notifications