T20 World Cup 2024: বিশ্বকাপের দল নিয়ে পরীক্ষাতে নারাজ বিসিসিআই, ২০ জনের স্কোয়াডে রয়েছেন কারা? রইল তালিকা
১২ বছর আগে শেষ বার আইসিসির কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ১০ বছরের খরা রোহিত শর্মা কাটাতে মরিয়া। আর তাই জুন মাসের বিশ্বকাপে রোহিত চাইছেন টিমে অভিজ্ঞতা, তারুণ্য, আগ্রাসন সব থাকুক। কেমন হবে ভারতীয় দল? তা নিয়ে চর্চা তুঙ্গে। বুধবার পিটিআইয়ের পক্ষ থেকে টি২০ বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভারতীয় দলের সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।
আইসিসির নিয়ম অনুসারে ১৫ জনের দল বেছে নেওয়া যাবে। তবে ভারত ২০ জনের একটি স্কোয়াড তৈরি করতে পারে, ৫ জন ক্রিকেটারকে রাখা হতে পারে স্ট্যান্ড বাই। গত সপ্তাহে মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে একটি বৈঠক হয়েছে।

বিরাট বিশ্বকাপের টিমে কোন ভূমিকায় খেলতে পারেন? বহুদিন পর বিরাট কোহলিকে দেশের হয়ে আবার ওপেন করতে দেখা যেতে পারে। টি২০ ফর্ম্যাটে তিন নম্বরে সাধারণত ব্যাট করেন বিরাট। কোনও ওপেনার দ্রুত আউট হলে বিরাটের কাঁধে থাকে দায়িত্ব টিমকে নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেওয়া। বিরাটকে ওপেনিং স্লটে ভাবার পিছনে কারণই হল, যাতে বড় রানের জন্য পান তিনি। হালফিলে বিরাট বড় রান করছেন ঠিকই, তবে স্ট্রাইকরেট কমেছে।
যদিও পরীক্ষা-নীরীক্ষার বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। পিটিআইকে ভারতীয় বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন,কোনো পরীক্ষা-নিরীক্ষা বা বাম-ক্ষেত্র নির্বাচন হবে না। যারা ভারতের হয়ে খেলেছেন এবং টি২০ আন্তর্জাতিক এবং আইপিএলে ধারাবাহিকভাবে ভালো করেছেন তাদের দলে সুযোগ দেওয়া হবে।
IPL 2024: নাইটদের প্রত্যাশা পূরণে ব্যর্থ স্টার্ক, অজি পেসারের প্রতিটি উইকেটের মূল্য শুনলে চমকে যাবেন
১লা মে-র মধ্যে সব দলকেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫শে মে-র মধ্যে দলগুলি তাঁদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এরপর চোট বা অন্য কোনও সমস্যার কারণে দলে পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে।মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে, যেখানে বিশ্বকাপ আয়োজন করা হবে।১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।












Click it and Unblock the Notifications