টি২০ বিশ্বকাপ জয় কাকে উৎসর্গ করলেন রোহিত? বাস থেকে নেমেই দৌড়ে বিরাটের সঙ্গে নাচ হিটম্যানের
Rohit At Felicitation: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হলো। গ্যালারিতে হাজির ছিলেন হাজার তিরিশেক দর্শক।
মেরিন ড্রাইভ হয়ে বিশ্বজয়ী ভারতীয় দলকে নিয়ে যখন সুসজ্জিত বাস বিজয় রথ বিসিসিআইয়ের সদর দফতরের কাছে পৌঁছল তখন দেখা গেল অন্য় রোহিতকে।

রোহিত শর্মা মুম্বইয়ের ক্রিকেটার। তিনিই মুম্বইয়ের প্রথম ক্রিকেটার যাঁর নেতৃত্বে ভারত কোনও বিশ্বকাপ জিতল। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়াম। তাই নিজের হোম গ্রাউন্ডে ঢোকার জন্য যেন তর সইছিল না রোহিতের।
ভিকট্রি প্যারেড শুরুর আগে বিরাট কোহলি সামনের দিকে ডেকে নিয়েছিলেন রোহিত শর্মাকে। তারপর দুজনে মিলে উঁচুতে ট্রফি তুলে ধরেন। ভিকট্রি প্যারেডের বাসে রোহিতকে এরপর দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের সঙ্গে হাতে হাত ধরে। কখনও বা কাছে এসেছেন হার্দিক পাণ্ডিয়ার। হেড কোচ রাহুল দ্রাবিড়কেও জড়িয়ে ধরেছেন।
বিজয় রথ এগিয়ে চলছিল মেরিন ড্রাইভ দিয়ে। দুই পাশে, বাসের পিছনে এগিয়ে চলেছে জনতার ঢল। সব পথ মিশেছিল মেরিন ড্রাইভে। রাস্তার দুই ধারে তো বটেই, রাস্তার আশেপাশের বাড়িগুলির ছাদেও তিলধারণের ঠাঁই ছিল না। এই দৃশ্য দেখে রোহিতকে কখনও দেখা গিয়েছে জাতীয় পতাকা উঁচুতে ধরে তার দিকে তাকিয়ে থাকতে।
বিসিসিআইয়ের সদর দফতর থেকে কয়েক পা গেলেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রবেশপথ। ভারতীয় দলের ভিকট্রি প্যারেডের সুসজ্জিত বাস (যার নাম বিজয় রথ দেওয়া হয়েছে) ওয়াংখেড়ের কাছে দাঁড়াতেই চমক দেন রোহিত।
VIDEO | T20 World Cup-winning Indian cricket team arrived at Wankhede Stadium in Mumbai. pic.twitter.com/UHd1Wr4QuQ
— Press Trust of India (@PTI_News) July 4, 2024
বাস থেকে নেমেই তিনি কার্যত নাচতে নাচতে সোজা চলে যান ওয়াংখেড়েতে। নিরাপত্তারক্ষীদের তখন অবস্থা সামাল দিতে বেশ বেগ পেতে হয়। তবে অপ্রীতিকর কিছু ঘটেনি। এরপর ভারতীয় ক্রিকেটাররা মাঠে ঢুকেই ঢোল, গানের তালে নাচতে থাকেন। রোহিত শর্মাকে দেখা গেল বিরাট কোহলির সঙ্গে ভাঙড়ার তালে নাচতে। চক দে ইন্ডিয়ার গানের তালেও জমিয়ে নাচলেন।
টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিতকে আলিঙ্গন করাকেই তাঁর কেরিয়ারের বিশেষ স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন বিরাট। টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের পরই রোহিতও একই পথে হেঁটেছেন। এই দুই তারকা এদিন ভিকট্রি প্যারেড ও সংবর্ধনা অনুষ্ঠানে নজর কাড়লেন। নজর কাড়়ল তাঁদের নাচ।
রোহিত এদিন বলেন, এই ট্রফি গোটা দেশের। যাঁরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ট্রফি যেমন তাঁদের, তেমনই যাঁরা এর জন্য ১১ বছর ধরে অপেক্ষা করেছেন (আইসিসি খেতাব ভারত জিতল ১১ বছর পর) আমরা এই ট্রফি তাঁদের উৎসর্গ করছি।












Click it and Unblock the Notifications